Sunday , 15 September 2024 | [bangla_date]

সীমান্তে মাদক ও অবৈধ মানব পাচার রোধে কাজ করছে বিজিবি –লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম পিএসসি

বিরল (দিনাজপুর) প্রতিনিধি।।বোর্ডার গার্ড বাংলাদেশ (৪২ বিজিবি) দিনাজপুর কুঠীবাড়ী এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম পিএসসি বলেছেন, সীমান্তে মাদক ও অবৈধ মানব পাচার রোধে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। মাদক প্রতিরোধে প্রত্যেক পাড়া মহল্লায় নিজ উদ্যোগে মাদক বিরোধি কমিটি গঠন করে মাদক বিরোধী আন্দোলন গড়ে তুলতে হবে।
বুধবার বিকাল সাড়ে ৫টায় বিরল উপজেলা ভান্ডারা ইউনিয়নের কিশোরীগঞ্জ বিওপির আয়োজনে পাকুড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে বোর্ডার গার্ড বাংলাদেশ ৪২ বিজিবি এর আয়োজনে জনসাধারনের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বাহিরের অপরিচিত কোন মানুষ এলাকায় ঘোরা-ফেরা করলে বা বাড়ীতে অবস্থান করাকালে সঙ্গে সঙ্গে বিজিবিকে অবগত করার আহবান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কিশোরীগঞ্জ কম্পানীর কম্পানী কমান্ডার সুবেদার রফিকুল ইসলাম, ভান্ডারা ইউনিয়নের চেয়ারম্যান মামনুর রশীদ মামুন, পাকুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, অত্র এলাকার ইউপি সদস্য শহিদুল ইসলাম, বিরল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক শামু, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি সুবল চন্দ্র রায় প্রমুখ।অনুষ্ঠানে এলাকার প্রায় ৩ শতাধিক সাধারণ জনতা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি (৪২ বিজিবি) ব্যাটালিয়নের পক্ষ থেকে পাকুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে খেলার সামগ্রী বিতরণ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোদায় বহুল প্রতাশিত আউলিয়ার ঘাটে ওয়াই ব্রীজ নিমার্ণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন

রাণীশংকৈলে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত।

দিনাজপুর জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির পরিচিতি ও মতবিনিময়

আটোয়ারীতে বিএনপি’র ঘরে ঘরে জনে জনে কর্মসূচি ব্যাপক সাড়া

দিনাজপুরে রাজবাড়ীর পুরনো ঘর থেকে মিলল বিশাল কড়াই

সেতাবগঞ্জ চিনিকল পূনরায় চালু করার দাবীতে মানববন্ধন ও পথ সভা

রোববার সারাদেশে বজ্রপাতে নিহত হয়েছে ২৮ জন

রোববার সারাদেশে বজ্রপাতে নিহত হয়েছে ২৮ জন

বোদায় বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান শিক্ষক সমিতি কমিটি গঠন

দিনাজপুর শহীদ ক্যাডেট স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে শ্রমিকের টাকা আত্মসাতের অভিযোগ