Monday , 2 September 2024 | [bangla_date]

স্বেচ্ছাসেবী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগ পঞ্চগড়ের ভ‚গর্ভস্থ নিরাপদ পানি যাচ্ছে পূর্ব ও দক্ষিণাঞ্চলের বন্যা দূর্গত এলাকায়

স্বেচ্ছাসেবী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগ
পঞ্চগড়ের ভ‚গর্ভস্থ নিরাপদ পানি যাচ্ছে
পূর্ব ও দক্ষিণাঞ্চলের বন্যা দূর্গত এলাকায়
পঞ্চগড় প্রতিনিধি\ হিমালয়ের পাদদেশে অবস্থিত পঞ্চগড় জেলার ভ‚গর্ভস্থ পানি উঠে বালু ও পাথরের ফিল্টার হয়ে। আয়রন ও আর্সেনিকমুক্ত এই পানি পাওয়া যায় শুধু পঞ্চগড় জেলায়। বোতলজাত পানির চেয়ে প্রকৃতির এই নিরাপদ পানির চাহিদা দেশের অনেক মানুষের কাছে। এবার পঞ্চগড়ের এই নিরাপদ পানি পাঠানো হচ্ছে দেশের পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের বন্যা দূর্গত এলাকায়। পঞ্চগড়ের সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরাম ও জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সরাসরি ৫ লিটারের বোতলে বোতলজাত করে এসব পানি দূর্গত এলাকায় পাঠানো হচ্ছে। শুধু পানি নয় সাথে থাকছে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, চিনি, লবণ, বিস্কুট, চিড়া ও খাবার স্যালাইনসহ জরুরী ওষুধও।
গত শনিবার দিনভর পঞ্চগড় নার্সিং ইনস্টিটিউট চত্বরে চলে এসব খাদ্য সামগ্রি ও পানি বোতলজাত করার কাজ। এক দল উদ্যোমী তরুণ দিনভর পরিশ্রম করে প্রতিটি প্যাকেজ প্রস্তুত করেন। এরপর গতকাল রোববার লক্ষ¥ীপুরের উদ্দেশ্যে খাদ্য সামগ্রি নিয়ে রওনা হন স্বেচ্ছাসেবীরা। সেখানে ৪শ পরিবারের হাতে পৌছে দেয়া হবে পঞ্চগড়ের এই ভালোবাসা।
জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের আহŸায়ক এড. আহসান হাবিব বলেন, সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরাম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জেলার বিভিন্ন স্থান থেকে আমরা বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহ করি। আমাদের তরুণ স্বেচ্ছাসেবীরা অনেক পরিশ্রম করেছে। আমরা ল²ীপুরের একটি এলাকার ৪শ পরিবারের হাতে পঞ্চগড়ের মানুষের এই ভালোবাসা পৌঁছে দেবো। একই সাথে ২শ মানুষকে তিন বেলা রান্না করে খাওয়ানো হবে। এর সাথে আমরা ২ হাজার লিটার পঞ্চগড়ের সুপেয় ও নিরাপদ পানি বোতলজাত করে নিয়ে যাচ্ছি তাদের জন্য। আমরা এমন মহৎ কাজের সাথে থাকতে পেরে আনন্দিত।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত

বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বালিয়াডাঙ্গীতে বিএনপির সভাপতি রাজিউর রহমান চৌধুরী রুহের মাগফেরাত কামনায় দোয়া মহফিল অনুষ্ঠিত

পীরগঞ্জে ১ বস্তা গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিশ্ববিদ্যালয়ের কাজই হচ্ছে শিক্ষা এবং নতুন নতুন জ্ঞান সৃষ্টি করা–হাবিপ্রবি ভিসি

পঞ্চগড়ে মাগুড়া ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

বীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু

রাণীশংকৈলে হঠাৎ শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা

কাহারোলে বিএনপির নেতা ও শিল্পপতি মুনজুরুল ইসলাম মঞ্জু’র শীতবস্ত্র বিতরণ

আবারও শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল