Thursday , 19 September 2024 | [bangla_date]

হাবিপ্রবির জনসংযোগ শাখার নতুন পরিচালক মো. খাদেমুল ইসলাম

বিকাশ ঘোষ, দিনাজপুর প্রতিনিধি // দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডেপুটি রেজিস্ট্রার মো. খাদেমুল ইসলাম।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর ২০২৪) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে প্রফেসর ড. শ্রীপতি সিকদারেরস্থলে জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক হিসেবে তাকে নিযুক্ত করা হয়। অফিস আদেশ জারি হওয়ার পর উক্ত শাখায় যোগদান করেন ডেপুটি রেজিস্ট্রার মো. খাদেমুল ইসলাম।
উল্লেখ্য, মো. খাদেমুল ইসলাম ২০০৩ সালের ৭ মে জনসংযোগ ও প্রকাশনা শাখায় কর্মকর্তা হিসেবে যোগদান করে ২০০৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরবর্তিতে ২০১০ সালে সহকারী রেজিস্ট্রার এবং ২০১৫ সাল থেকে অদ্যবধি ডেপুটি রেজিস্ট্রার (গ্রেড-৪) হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ গত ১০ সেপ্টেম্বর জনসংযোগ ও প্রকাশনা শাখায় ডেপুটি রেজিস্ট্রার হিসেবে যোগদান করেন। দায়িত্ব গ্রহণ করে মো. খাদেমুল ইসলাম বলেন, জনসংযোগ ও প্রকাশনা শাখা বিশ্ববিদ্যালয়ের উজ্জ্বল ভাবমর্তি গড়ে তোলার লক্ষ্যে মুখপাত্র হিসেবে কাজ করে। দেশ ও বিশ্ববাসীর সামনে বিশ্ববিদ্যালয়কে উপস্থাপন করার গুরুদায়িত্বের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রকাশনার দায়িত্ব এই শাখার উপর। জনসংযোগ শাখার মাধ্যমে হাবিপ্রবিকে ইতিবাচক ও সুন্দরভাবে উপস্থাপন করাই আমার মূল লক্ষ্য থাকবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে যে উৎকর্ষ সাধন হয়েছে, তা পরিচিত করার এই গুরুদায়িত্ব আমাদের সবারই। সেই জায়গায় সবাইকে সম্পৃক্ত করে কাজগুলো করে যেতে চাই। এ সফলতার নিয়ামক শক্তি হলো বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ।বিশেষ করে হাবিপ্রবি সাংবাদিক সমিতির সদস্যবৃন্দ।
পরিশেষে, আমার উপর আস্থা রেখে এই গুরুদায়িত্ব অর্পণের জন্য আমি হাবিপ্রবি’র জরুরী আর্থিক ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত প্রফেসর ড. হাসান ফুয়াদ এল তাজ স্যার-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সকলের নিকট দোয়া কামনা করছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ড্যাব উদ্যোগে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল

ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরন প্রকল্পের আওতায়  ধর্মীয় সম্প্রীতি মূলক আন্তঃ ধর্মীয় সেমিনার

ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরন প্রকল্পের আওতায় ধর্মীয় সম্প্রীতি মূলক আন্তঃ ধর্মীয় সেমিনার

পার্বতীপুরে ডেমু ট্রেন উদ্ধোধনী অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়েকে এখন একটি পূর্ণ সেবাধর্মী প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে —–রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন

সিঙ্গেল ডিজিটে নামল তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা

পীরগঞ্জে শীতার্তদের পাশে আমেরিকা প্রবাসি

পীরগঞ্জে সাংবাদিকদের সাথে মৎস্য বিভাগের মতবিনিময়

আগামীকাল ঈদ-উল-আযহাঃ এখনই সাবধান হন!

দিনাজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ইউনিট ডিজাস্টার রেসপন্স টিম ট্রেইনিং

ঠাকুরগাঁওয়ে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সলেমানের ব্যাটারি বিহীন ভ্রাম্যমান সোলার

প্রাথমিকে পরীক্ষা ছাড়া মূল্যায়ন, রোল থাকবে একই