Sunday , 15 September 2024 | [bangla_date]

হিলিতে বাংলাদেশ-ভারতের ব্যবসায়ীদের বৈঠক

আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল করতে দিনাজপুরের হিলি সীমান্তে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় হিলি সীমান্তের বিজিবি চেকপোস্ট সংলগ্ন বাংলাদেশ অংশে ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এর আগে ভারতীয় ব্যবসায়ীদের প্রতিনিধি দলটি সীমান্তের শূন্যরেখায় এসে পৌঁছালে বাংলাদেশের ব্যবসায়ীরা তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বৈঠক শেষে সন্ধ্যা ৬টায় ভারতীয় ব্যবসায়ীদের প্রতিনিধি দলটি একই পথ দিয়ে নিজ দেশে ফিরে যান।
বৈঠকে বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম মÐলের নেতৃত্বে ২৭ সদস্যের দল ভারতের পক্ষে দেশটির এক্সপোটারর্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলাউদ্দিন মÐল, সাধারণ সম্পাদক ধীরাজ জয়েন্টের নেতৃত্বে ১১ সদস্যের দল অংশ নেয়।
এসময় বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মুশফিকুর রহমান চৌধুরী, কাস্টমস ও বন্দর বিষয়ক সম্পাদক মোস্তাক আহমদ মিঠু, সাংগঠনিক সম্পাদক মমিনুল হক মমিন, ভারতের এক্সপোটারর্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি রাজেস কুমার আগারওয়ালসহ উভয় দেশের ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সেতাবগঞ্জ রেলষ্টেশনে চাহিদার তুলনায় আসন বরাদ্দ কম ঃ ট্রেনের টিকেট যেন সোনার হরিণ

ঠাকুরগাঁওয়ে ভারী বর্ষণে ভাঙছে সড়ক, যাতায়াতে দুর্ভোগ

মিরাজ ও শান্তর ব্যাটে ভর করে জয়ের পথে বাংলাদেশ

দিনাজপুরে তিন উপজেলায় নির্বাচিত হলেন যারা

কেন্দ্রীয় কৃষক দল নেতার মায়ের দাফন সম্পন্ন

চিরিরবন্দরে আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আটক

বীরগঞ্জে ট্রাক চাপায় ৩বন্ধুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে ধর্ষন মামলায় ১ জনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ডাদেশ

পীরগঞ্জে ভূমিহীন ও গৃহহীনদের গৃহ প্রদান কার্যক্রম বিষয়ে প্রেস রিলিজ

রানা প্লাজা ট্র্যাজেডি: ১১ বছরেও কান্না থামেনি ফুলবাড়ীর রেবেকার, আজও সন্ধান নেই শাবানার