Wednesday , 4 September 2024 | [bangla_date]

হিলিতে শুকনো মরিচের দাম কমলো কেজিতে ৬০ টাকা

হাকিমপুর প্রতিনিধি\ সরবরাহ বাড়ায় এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে শুকনো মরিচের দাম কমেছে কেজিতে ৬০ টাকা। নিত্যপ্রয়োজনীয় বেশিরভাগ পণ্যের দাম যখন ঊর্ধ্বমুখী তখন শুকনো মরিচের দাম কমায় খুশি নি¤œআয়ের মানুষজন।সরবরাহ ঠিক থাকলে দাম আরও কমতে পারে বলে জানিয়েছেন বিক্রেতারা।
সোমবার বিকালে হিলি বাজার ঘুরে দেখা গেছে, সব কটি দোকানে পর্যাপ্ত শুকনো মরিচ রয়েছে। আগের চেয়ে কেজিতে ৬০ টাকা কমে বিক্রি হচ্ছে। দাম কমায় বিক্রিও বেড়েছে।
ব্যবসায়ীরা জানায়, গত সপ্তাহে প্রতি কেজি শুকনো মরিচ প্রকারভেদে ৩০০-৩২০টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। সোমবার তা কমে প্রকারভেদে ২৪০-২৫০ টাকায় বিক্রি হচ্ছে।
হিলি বাজারে কেনাকাটা করতে আসা নূরে আলম বলেন, নিত্যপ্রয়োজনীয় বেশিরভাগ পণ্যের দাম বেশি। ফলে আমাদের মতো নি¤œআয়ের মানুষের সংসার চালানো কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। বাসা থেকে এক হিসাব করে টাকা আনছি, কিন্তু এসে পণ্যের দামে সে হিসাব মেলাতে পারছি না। এ অবস্থায় একটু স্বস্তির খবর হলো শুকনো মরিচের দাম কেজিতে ৬০ টাকা কমেছে। গত সপ্তাহে ছিল ৩০০-৩২০ টাকা। সোমবার ২৪০টাকায় কিনেছি।
হিলি বাজারের শুকনো মরিচ বিক্রেতা আবুল হাসনাত বলেন, চাহিদার তুলনায় সরবরাহ কমের কারণে বেশ কিছুদিন ধরে শুকনো মরিচের দাম বেশি ছিল। ইতোমধ্যে পঞ্চগড়ের শুকনো মরিচ বাজারে আসতে শুরু করেছে। এখন সরবরাহ বাড়ায় দাম কমেছে। আগে মোকামে প্রতি মণ প্রকারভেদে ১০-১২হাজার টাকায় বিক্রি হলেও বর্তমানে ৭ হাজার ২০০ থেকে ৮হাজারে নেমেছে। কম দামে কিনতে পারছি বলে কমেই বিক্রি করতে পারছি।সরবরাহ ঠিক থাকলে সামনের দিনগুলোতে দাম আরও কমবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে আন্তঃ বিভাগ ভলিবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন ডুডুমারী আনসার ও ভিডিপি ক্লাব

সওজের অবহেলায় রানীসংকৈলে তলিয়ে গেছে ১০০ হেক্টর জমির আমন ধান

উপজেলা প্রাথমিক বিদ্যালয় ফুটবল গোর্ল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন (বালক) গবিন্দপুর ও নুনাইচ কাকিলা দিঘী (বালিকা) চ্যাম্পিয়ন

রাণীশংকৈলে অ্যাডভোকেসি নেটওর্য়াকের সাথে মতবিনিময় সভা

হরিপুরে কে.এস প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বাঙালির ভাগ্য পরিবর্তন ও দেশের উন্নয়নে কোনো অপশক্তিই তাকে দমাতে পারবে না -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রাণীশংকৈল কেউটানে শিমুলগাছটি যেন পাখিদের নিরাপদ আশ্রয়স্থল

খানসামার আকাশে উড়ল এসএসসি পাস শিক্ষার্থীর তৈরি বিমান

বিএফইউজে এর সভাপতি সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর মৃত্যুতে ফুলবাড়ী প্রেসক্লাবের শোক

মৃদু তাপপ্রবাহের তীব্র গরমে  দিনাজপুরে জনজীবন প্রায় ওষ্ঠাগত

মৃদু তাপপ্রবাহের তীব্র গরমে দিনাজপুরে জনজীবন প্রায় ওষ্ঠাগত