Thursday , 26 September 2024 | [bangla_date]

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে ছয় দিন

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি\ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ছয় দিন ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বন্ধের ঘোষণা দিয়েছেন ভারতীয় রফতানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ীরা। তবে সরকারি ছুটি ব্যতীত বন্দরের ভেতরের কার্যক্রম খোলা থাকবে এবং হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম বলেন, ‘আগামী ১০ অক্টোবর থেকে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সে জন্য ভারতীয় ব্যবসায়ীরা আগামী ৯ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ছয় দিন আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রাখার সিন্ধান্ত নিয়েছেন। ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি রাজেশ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক পত্র দ্বারা বন্ধের বিষয়টি তারা আমাদের জানিয়েছেন।’
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা বদিউজ্জামান বলেন, ‘শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ ঘোষণা করা হলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে এ সময় পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। অন্যান্য দিনের মতো প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এই পথ দিয়ে পাসপোর্টে দু’দেশের মাঝে যাত্রীরা যাতায়াত করতে পারবেন।’

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সিঙ্গেল ডিজিটে নামল তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা

পঞ্চগড়ের বোদায় নৌকাডুবিতে নিহত পরিবারের মাঝে আথিক সহায়তা প্রদান আওয়ামীলীগ এমন একটি দল যারা বিপদে পড়লে সব সময় মানুষের পাশে থাকে-তথ্যমন্ত্রী

জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদকবিরোধী কর্মকান্ডে/নৈতিকতা অবক্ষয় ও বিপথগামীতা রোধকল্পে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক সভা

মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

স্বাধীনতা দিবসে বাংলাবান্ধায় বিজিবি-বিএসএফ যৌথ রিট্রিট প্যারেড

মানবেতর জীবন থেকে মুক্তি দিন, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন,

ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ’র মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনের নৌকা মার্কার প্রার্থী নির্বাচনী বিশাল জনসভা হাজারো মানুষের ঢল

বোচাগঞ্জে বিদ্যূতায়িত হয়ে যুবকের মৃত্যু

পীরগঞ্জে আজাদ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ