Monday , 23 September 2024 | [bangla_date]

১০ গ্রেড আমাদের দাবী নয়,আমাদের অধিকার শ্লোগান নিয়ে দিনাজপুরে প্রাথমিক সহকারী শিক্ষকদের মানববন্ধন

“১০ গ্রেড আমাদের দাবী নয়,আমাদের অধিকার“ শ্লোগান নিয়ে দিনাজপুরে মানববন্ধন করেছে পিটিআই প্রশিনার্থী ও দিনাজপুর জেলার প্রাথমিক সহকারী শিক্ষকবৃন্দ।
রবিবার সকালে পিটিআই প্রশিনার্থী ও দিনাজপুর জেলার প্রাথমিক সহকারী শিক্ষবৃন্দর ব্যানারে দিনাজপুর প্রেসক্লাবের সন্মুখ সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচী পালন করেছে দিনাজপুরের বিভিন্ন উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও পিটিআই‘র প্রশিক্ষনার্থীরা। এসময় তারা মামনববন্ধনে বিভিন্ন শ্লোগান সম্বলিত প্লার্কাড,ফেস্টুন ব্যাবহার করেছে।
মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন,আমরা দীর্ঘদিন ধরে ন্যায্য অধিকারের কথা বলে আসলেও কেউ কর্ণপাত করছে না,ইতিপূর্বে আমরা শিক্ষকরা চরম বৈষ্যম্যের স্বীকার হয়েছি আর নয়, আমাদের দাবী একটাই ১০ গ্রেড বাস্তবায়ন করতে হবে। আমরা বাধ্য হয়েই রাজপথে নেমেছি, এখন দাবী আদায় না হওয়া পর্যন্ত আমরা আর ঘরে ফিরবো না। এরপরেও যদি আমাদের অবজ্ঞা করা তাহলে আগামীতে দেশে কঠোর থেকে কঠোরত্বর আন্দোলন সংগ্রাম গড়ে তোলার ঘোষনা দেন তারা। মানববন্ধনে বক্তারা আরো বলেন,শিক্ষকরা হচ্ছে ধেশ গড়ার কারিগড় অথচ এই শিক্ষকদেরই নানান ভাবে অনাদর ও অবহেলার মধ্যে রাখো হয়েছে,এ অবস্থা আর কোনো ভাবে চলতে দেয়া যাবে না, আমরা আমাদের অধিকার আদায় করেই থামবো।
এসময় সদর উপজেলার সহকারী শিক্ষক মো: ফরিদ আহম্মেদ‘র সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও সংক্ষিপ্ত শিক্ষক সমাবেশে বক্তব্য রাখেন বিরল উপজেলার সহকারী শিক্ষক মো: মতিয়ার রহমান ও জান্নাতুন ফেরদৌস,ফুলবাড়ি উপজেলার সহকারী শিক্ষক মো: রায়হান কবির ও মো: সোহানুর রহমান, বিরামপুম উপজেলার সহকারী শিক্ষক শাহ জামাল ও রাজু আহম্মেদ প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
দিনাজপুর সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সুবর্ণজয়ন্তী উৎসব পালিত

দিনাজপুর সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সুবর্ণজয়ন্তী উৎসব পালিত

চাহিদাভিত্তিক জাতীয়করণকৃত সরকারী প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন শীর্ষক প্রকল্পের নিবিড় পরিবীক্ষণ সমীক্ষা বীরগঞ্জে স্থানীয় কর্মশালা অনুষ্ঠিত

সীমান্তে দুটি বিদেশী শুটার গান, চার রাউন্ড গুলিসহ বিপুল পরিমান মাদক উদ্ধার ফুলবাড়ী ২৯ বিজিবি’র

পীরগঞ্জ ইউনিয়নকে ঝুকিপুর্ন শিশুশ্রম মুক্ত ঘোষনা

‘তারুণ্যের উৎসব’ উপলক্ষ্যে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে দিনাজপুরে ফুটবল প্রতিযোগিতা ও প্রতিভাবান খেলোয়াড় বাছাই

দিনাজপুরে ফেরদৌস জাহাঙ্গীর (মানিক) স্মৃতি ফুটবল লীগ উদ্বোধন

আটোয়ারীতে ইউএনও মোঃ অরিফুজ্জামান-এর বদলীজনিত বিদায় সংবর্ধনা

পঞ্চগড়ে শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে পার্লামিন্টোরিয়ান বিতর্কের মাধ্যমে ভাষা ও বির্তক ক্লাবের যাত্রা শুরু

বীরগঞ্জে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে অনুসন্ধানী সংবাদিকতার বর্তমান বাস্তবতা ও করনীয় শীর্ষক মতবিনিময় সভা