Sunday , 6 October 2024 | [bangla_date]

সেতাবগঞ্জ চিনিকল পুনরায় চালুর ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করবেন চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র

মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। আওয়ামী সরকারের আমলে বন্ধ হওয়া দিনাজপুরের সর্ববৃহৎ সেতাবগঞ্জ চিনিকল রবিবার পরিদর্শন করেছেন বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র। সকাল ১১টায় তিনি চিনিকলের অতিথি ভবনে শ্রমিক-কর্মচারী, আখচাষীসহ সর্বস্তরের ছাত্রজনতার সাথে মতবিনিময় করেন। সভায় সর্বস্তরের জনতা চিনিকলের সম্ভাবনাময় দিকগুলো তুলে ধরে বলেন, এ মিলটি বন্ধ হওয়ার কারণে শ্রমিক-কর্মচারীরা দুর্বসহ মানবেতর জীবন যাপন করছে। সন্তানদের লেখাপড়া শেখানো তো দুরের কথা, ঠিকমত দু-বেলা তাদের খাওয়াতেও পারছেনা শ্রমিকরা। দিন দিন তারা ঋন গ্রস্থ হয়ে পড়ছেন। বর্তমানে অত্মহনন ছাড়া তাদের সামনে কোন পথ খোলা নেই। মিলটি পুনরায় চালু হলে স্ত্রী সন্তানদের মুখে দু-বেলা খাওয়ার দুলে দিতে পারবেন তারা। অবহেলিত শ্রমিক-কর্মচারীসহ সকলের বক্তব্য শুনে মিলটি পুনরায় চালুর ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করার কথা জানিয়েছেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র। সভা শেষে তিনি চিনিকলের কারখানা পরিদর্শন করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাইফুল হুদা, সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবুল বাশার, জেলা বিএনপির সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সফিকুল আলম, সাবেক শ্রমিক নেতা যথাক্রমে হাবিবুর রহমান দুলাল, আখতার হোসেন, আখচাষী আব্দুল্লাহ আল মামুন, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযু্িক্ত বিশ্ব বিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি মোঃ ফয়সাল মোস্তাক, সেতাবগঞ্জ চিনিকল পুর্নচালনা আন্দোলন পরিষদের আহবায়ক বদরুদ্দোজা বাপান, সদস্য সচিব ইসমাইল হোসেনসহ এলাকার সুধী এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

খানসামায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ

হৃদয়ের প্রতিটি স্পন্দনে মুক্তিযুদ্ধের চেতনাবোধকে জাগ্রত করতে হবে-হুইপ

যৌন হয়রানী মুক্ত পরিবেশ ও শিক্ষাঙ্গন নিশ্চিতকরণসহ বিভিন্ন দাবীতে দিনাজপুরে শিক্ষার্থী ও সুশীল সমাজের মানববন্ধন পালন

ঠাকুরগাঁও জেলা তথ্য অফিসের উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা

আটোয়ারীতে বিতর্কিত শিক্ষকই প্রশিক্ষক অত:পর প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ বর্জন

তেঁতুলিয়ায় ৮০ পিচ ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

বিদ্যালয় খুললে জামা-জুতার টাকা পাবে শিক্ষার্থীরা

খানসামায় লোডশেডিং-এ নাকাল জনজীবন

খানসামায় লোডশেডিং-এ নাকাল জনজীবন

রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা ও শপথ পাঠ

শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ