Friday , 11 October 2024 | [bangla_date]

আটোয়ারীতে সাপের কামড়ে শিশুর মৃত্যূ

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে বিষধর সাপের কামড়ে মন্দিরা রাণী(৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে শিশুটি মারা যায়। মন্দিরা রাণী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের মোলানী(ধামপাড়া) গ্রামের প্রসন্ন কুমার বর্মন ও ইতি রাণী দম্পতির একমাত্র কন্যা। মন্দিরা স্থানীয় একটি কিন্ডার গার্টেন স্কুলে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার দিবাগত রাতে খাবার খেয়ে ঘরের বিছানায় ঘুমিয়ে পড়েছিল শিশু মন্দিরা। ঘুমন্ত অবস্থায় তার বাঁ হাতের আঙুলে একটি বিষধর সাপ কামড় দিলে সে চিৎকার দেয়। তার চিৎকারে পরিবারের লোকজন ছুটে আসেন। তাৎক্ষনিকভাবে পরিবারের লোকজন তার হাতের ওপরে বেঁধে দিয়ে দ্রæত ঠাকুরগাও আধুনিক সদর হাসপাতালে নেয়। প্রতিবেশীরা সাপটিকে ধরতে পারলেও হাসপাতালে শিশু মন্দিরার মৃত্যু হয়। আলোয়াখোয়া ইউপি চেয়ারম্যান মোজাক্কারুল আলম (কচি) সাপের কামড়ে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁয়ের হরিপুরে উপজেলা আওয়ামীলীগের নেতাকে আট’ক করেছে পুলিশ

কাহারোলে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

পীরগঞ্জে ৪৫ বছর পর মন্দির ও শ্বশান ঘাটের জমি উদ্ধার

বোচাগঞ্জের সাংবাদিক পুত্রের কৃতিত ¡ সিস্টেম এনালিষ্ট হিসেবে পদোন্নতি

টাকার ভিতরে তুলসি পাতায় হিন্দু সম্প্রদায়ের ভোট নেওয়ার অভিযোগ নৌকার বিরুদ্ধে ! রাণীশংকৈলে দুই মেয়র প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ আহত-৫ আটক-১

বিরলে বিদুৎস্পৃষ্ট হয়ে ধান ব্যবসায়ীর মৃত্যু

ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ নিয়ে ঢাকায় একজনের মৃত্যু

খানসামা পুলিশের উদ্যোগে আনন্দ র‌্যালি

খানসামা পুলিশের উদ্যোগে আনন্দ র‌্যালি

অবশেষে ঘুম ভাঙ্গলো মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান গোপাল দেব শর্মার

ঠাকুরগাঁওয়ে আবাসিক ফুটবল প্রশিক্ষণ উদ্বোধন