Tuesday , 29 October 2024 | [bangla_date]

আটোয়ারী আলোয়াখোয়া রাশমেলা-২০২৪ উপলক্ষে প্রস্তুতিমূলকসভা অনুষ্ঠিত

মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের ঐতিহ্যবাহী আটোয়ারী আলোয়াখোয়া রাশমেলা-২০২৪ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার বিকেলে পরিষদের অডিটোরিয়ামে আটোয়ারী আলোয়াখোয়া রাশমেলা-২০২৪ এর সভাপতি ও পঞ্চগড়ের জেলা প্রশাসক মোঃ সাবেত আলীর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভার কাজ শুরু হয়। আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমানের উপস্থাপনায় প্রস্তুতিমূলক সভায় আরো উপস্থিত ছিলেন ওসি মোঃ মুসা মিয়া সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ, প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী সমাজ সহ সুধী ব্যক্তিবর্গ। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহবায়ক এ.জেড.এম বজলুর রহমান জাহেদ, সদস্য মোঃ মতিউর রহমান, রাধানগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ জহিরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মোঃ ইউনুস আলী, পূজা উপ-কমিটির যুগ্ন আহবায়ক ও আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু, ব্যবসায়ী প্রতিনিধি মোঃ আঃ কাদের প্রমূখ। চলতি বছর সর্বসম্মতিক্রমে মেলার সম্পাদকের দায়িত্ব পান উপজেলা বিএনপি’র অন্যতম সদস্য, যুবদলের আহবায়ক ও আটোয়ারী প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম দুলাল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিভিন্ন আয়োজনে হাবিপ্রবিতে শেখ রাসেল দিবস উদযাপন

তেঁতুলিয়ায় মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক ‘ভাষণ’ মঞ্চস্থ

ঠাকুরগাঁও সদর উপজেলা আইনশৃংখলা কমিটির সভা

সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক হিসেবে প্রবীণ সাংবাদিক আব্দুস সাত্তারকে কো-অপ করা হয়েছে

করোনা কালিন সময়ে এবার দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা পাচ্ছে পরিচয়পত্র-

ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় ১৩ বছরের শিশু গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় ১৩ বছরের শিশু গ্রেফতার

দিনাজপুরে আন্তঃনগর ট্রেনের ধাক্কায় ট্রাক্টর চুর্ণবিচুর্ণ

হাবিপ্রবিতে হলিল্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

ফারিয়া দিনাজপুর শাখার ইফতার ও দোয়া মাহফিল

বোদায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত