Friday , 25 October 2024 | [bangla_date]

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে কর্মসূচীর গুনগত মানের আত্ম পর্যালোচনা বিষয়ক কর্মশালার উদ্বোধন

ওয়ার্ল্ড  ভিশনের উদ্যোগে কর্মসূচীর  গুনগত মানের আত্ম পর্যালোচনা বিষয়ক কর্মশালার উদ্বোধন

বুধবার দিনাজপুর শহরের মাতাসাগর সংলগ্ন পালকিয় প্রশিক্ষন কেন্দ্রের হলরুমে দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে ভিডিসি, ইউএনডিসি, সিএফ, ওয়াইএফ, গর্ভমেন্ট এন্ড লোকাল গর্ভমেন্ট এর প্রতিনিধিবৃন্দ ও ধর্মীয় নেতাদের অংশগ্রহনে কর্মসূচীর গুনগত মানের আত্ম পর্যালোচনা বিষয়ক দুই দিন ব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ এর সভাপতিত্বে কর্মশালার ঊদ্ভোধন করেন প্রধান অতিথি মহিলা বিষয়ক অধিদপÍর দিনাজপুরের ডে-কেয়ার অফিসার রেজভীন সারমিনাজ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলাপ্রাণিসম্পদ দপ্তরের সহকারি পরিচালক ডাঃ মোঃ গোলাম কিবরিয়া। রিসোর্স র্পাসন হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বিরল উপজেলার ম্যানেজার নিতা ফ্লোরা দাশ , কয়ালেটি স্পেশালিষ্ট মোঃ মমিন উদ্দিন, টেকনিক্যাল প্রোগ্রাম স্পেশালিষ্ট লাভলিহুড কাজল কুমার দে, প্রোগ্রাম অফিসার ভিক্টোরিয়া বিশ্বাস, পলাশ ক্রুজ, যোহন মুর্মু, দিনো দাশ, ইস্টেলা সরেন ও সারামিতা হালদার। গুনগত মানের আত্ম পর্যালোচনা বিষয়ক কর্মশালায় অতি বিপদাপন্ন সমস্যাগ্রস্ত শিশুদের প্রতি গুরুত্বারোপ, টেকসই উন্নয়ন পরিমাপ, সহনশীলতা, পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন, মালিকানা-নিজস্বতা বোধ তৈরি হওয়া বিষয় গুলো নিয়ে আলোচনা করা হয়। উল্লেখ্য, ওয়ার্ল্ড ভিশন দিনাজপুর তাদের কর্মএলাকায় যে সব কায্যক্রম চালিয়ে যাচ্ছে তার গুনগত মান পর্যালোচনা করার জন্য এই কর্মশালার মূখ্য উদ্দেশ্য।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা

বিরামপুরে বিনামূল্যে ঔষধ ও স্যানিটারি ন্যাপকিন বিতরন

ঠাকুরগাঁওয়ে রোড বাজারের ৬.৫৫ একর খাস খতিয়ানভূক্ত জমি অবৈধ দখলদারদের হাতে, রাজস্ব হারাচ্ছে সরকার

দেশের ইতিহাসে প্রথম টিকা নিচ্ছেন নার্স রুনু

আপন দুইভাই ডিবি পুলিশের অভিযানে ২,০৩২ পিস ইয়াবাসহ গ্রেফতার !

চিরিরবন্দরে আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল সেরা

বাঙালী সংস্কৃতির স্বাদ পেলে দেশে জঙ্গীবাদ-সন্ত্রাসবাদ থাকতো না -আসাদুজ্জামান নুর এমপি

আল আমানাহ্ ইসলামিক একডেমিতে অভিভাবক সমাবেশ

দিনাজপুর সুইহারী খ্রীস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান হিলারীউস ও সেক্রেটারী যোহন

বীরগঞ্জে প্রতিপক্ষের বিষ প্রয়োগে পুকুরের মাছ নিধন। অসহায় ফজিরের পরিবার দিশেহারা