Wednesday , 9 October 2024 | [bangla_date]

কাহারোলেএলজিইডি’র নারীকর্মীদের সঞ্চয়ের চেক বিতরণ

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ কাহারোলে পল্লীকর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচী (আরইআর এমপি-৩) শীর্ষক প্রকল্পের নারী কর্মীদের সঞ্চয়কৃত সমুদয় অর্থের চেক এবং সনদপত্র বিতরণ করা হয়েছে। দিনাজপুরের কাহারোল উপজেলায় গতকাল মঙ্গলবার (৮ অক্টোবর’২৪) বিকাল ৫ টার সময় উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে এবং উপজেলা প্রকৌশলী দপ্তরের আয়োজনে পল্লীকর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচী (আরইআর এমপি-৩) শীর্ষক প্রকল্পের নারীকর্মীদের সঞ্চয়কৃত সমুদয় অর্থের চেক এবং সনদপত্র আনুষ্ঠানিক বিতরণ করেন উপজেলা প্রকৌশলী মোঃফিরোজ আহমেদ। চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী কার্যালয়ে উপ-সহকারি প্রকৌশলী মোঃমাসুদ পারভেজ সুমন, তড়িৎবিদ মোঃশামীম আলী, উপজেলা প্রকৌশলী দপ্তরের হিসাব রক্ষক মোঃআজাহার আলী, মোঃ রেজা হোসেন প্রমুখ। জানাযায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি’র) আওতায় আরইআরএমপি-৩ প্রকল্পের ৪ বছর মেয়াদী ৬১ জন নারী কর্মীকে এই চেক ও সনদপত্র দেওয়া হয়। প্রতিজন নারীকর্মী ৪ বছরের সঞ্চয়কৃত ১ লক্ষ ২০ হাজার টাকা করে পেয়েছে।নিয়োগকৃত ৬১ জন নারীকর্মী সর্বমোট ৭০ লক্ষ ৩৫ হাজার ৭শত ৩০ টাকার চেক পেয়েছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

২০ জুন গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর উপলক্ষে বালিয়াডাঙ্গীতে ইউএনও’র প্রেস ব্রিফিং

বিএফইউজে এর সভাপতি সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর মৃত্যুতে ফুলবাড়ী প্রেসক্লাবের শোক

দিনাজপুরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

তেঁতুলিয়ায় ঢাবিতে ২ ইউনিটে চান্স পেয়েও টাকার অভাবে ভর্তি অনিশ্চত দিনমজুরের ছেলে মুক্তারের

দেবীগঞ্জে দাড়িয়ে থাকা ট্রাক্টরের সাথে ধাক্কা লেগে বাবা ছেলেসহ ৩ মোটরসাইকেল আরোহী নিহত

কয়েলের আগুনে পুড়ে নিঃস্ব খানসামার ৭ পরিবার

তরুন প্রজন্মদের দেশপ্রেমে জাগ্রত করার প্রেরনা ৭ মার্চের ভাষণ ———হুইপ ইকবালুর রহিম

আটোয়ারীতে বাসে ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের সমাপনি অনুষ্ঠান

ঠাকুরগাঁওয়ে আদিবাসী ও দলিতদের বিভিন্ন নেটওয়ার্ক কমিটি ও গ্রাম উন্নয়ন কমিটির সাথে মতবিনিময়

সেন্ট যোসেফস্ স্কুলে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন