Thursday , 31 October 2024 | [bangla_date]

কাহারোলে অপহৃত দিনমজুরকে বীরগঞ্জ থেকে উদ্ধার

কাহারোল(দিনাজপুর) প্রতিনিধি: কাহারোলে অপহরণের ৩০ ঘন্টা পর বীরগঞ্জ থেকে
উদ্ধার হলো অপহৃত দিনমজুর এক যুবক। ঘটনাটি ঘটেছে, দিনাজপুরের কাহারোল
উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ১২ মাইল নামক স্থানে দুপুর ১টার দিকে । জানা যায়,
কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের নয়াবাদ গ্রামের উপেন চন্দ্র রায়ের
দিনমজুর ছেলে কালী প্রসাদ রায়(৪০) কে গত ২৯ অক্টোবর’২৪ কাহারোল বাজারে
অটো বাইক ষ্ট্যান্ড থেকে নিজ বাড়ী নয়াবাদ গ্রামে যাওয়ার উদ্দেশ্যে অটো
বাইকে ওঠলে তার সাথে যাত্রী বেশে থাকা অপহরণকারীরা তাকে বিস্কুট খাওয়ায়ে
অজ্ঞান করে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ১২ মাইল নামক স্থানের দিকে নিয়ে যায়
এবং ঐ দিনেই রাতেই অপহৃত কালীপ্রসাদের মোবাইল থেকে বাড়ীর লোকজনের
নিকট ফোন আসে এবং মোবাইল ফোনের মাধ্যমে অপহরণকারীরা ৫০ হাজার টাকা
বিকাশের মাধ্যমে মুক্তিপণ দাবী করেন। কিন্তুু কালীপ্রসাদের মোবাইল নাম্বারটি
বিকাশ বা নগদ খোলা না থাকায় অপহরণকারীরা দাবীকৃত টাকা আদায় করতে না
পেরে তাকে গত ৩০ অক্টোবর’২৪ রাত আনুমানিক ৮ টার দিকে জেলার (দিনাজপুর-
ঠাকুরগাঁও) মহাসড়কের বীরগঞ্জ উপজেলার বাঁশ হাটির পাশের্^ অজ্ঞান অবস্থায়
ফেলে রেখে চলে যায় অপহরণকারীরা। অজ্ঞান অবস্থায় কালীপ্রসাদ রায় বাঁশ হাটির
পাশের্^ পড়ে থাকা অবস্থায় স্থানীয়রা দেখতে পেয়ে কাহারোল উপজেলার সাবেক
উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরীকে তার মোবাইল ফোনের
মাধ্যমে জানালে তিনি সঙ্গে সঙ্গে কালীপ্রসাদ রায়ের বাড়ীর লোকজনসহ মোঃ
জুয়েল,পরিমল,মোঃ রুবেল ইসলামকে সাথে নিয়ে বীরগঞ্জ উপজেলা থেকে অজ্ঞান
অবস্থায় উদ্ধার করে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি
করিয়ে দেন। সে বর্তমানে কাহারোল উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন
অবস্থায় রয়েছে। এদিকে অপহৃত কালীপ্রসাদ রায়কে উদ্ধারের পর কাহারোল থানা
অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে
দেখতে যান ও তার চিকিৎসার খোঁজ-খবর নেন। অপহরণ প্রসঙ্গে কাহারোল থানার
ওসি মোঃ রুহুল আমিন এই প্রতিনিধিকে জানান, ঘটনার দিন ২৯ অক্টোবর’২৪
রাতেই কালী প্রসাদ রায়ের পরিবারের পক্ষ থেকে মিছিং হওয়ার একটি অভিযোগ
দায়ের করলে থানা পুলিশ ঐ দিনেই কালী প্রসাদের মোবাইল ফোন ট্যাগ করে দেখতে
পাই ঠাকুরগাঁও জেলায় অবস্থান করছেন এবং পুলিশের পক্ষ থেকে অভিযান চলছিল
বলে তিনি জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে কর্মসংস্থান ব্যাংকের ২৭৮ তম শাখার শুভ উদ্বোধন

দিনাজপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির দলীয় পদ স্থগিতাদেশ প্রত্যাহার

ইয়ারজানসহ সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে অবদান রাখা পঞ্চগড়ের ছয় নারী খেলোয়াড়কে সংবর্ধনা

ঠাকুরগাঁওয়ে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রকল্পের নামে চলছে ভুয়া কর্মীনিয়োগ বাণিজ্য

আগে শিক্ষা পরে বিয়ে-১৮ কিংবা ২১ পার হয়ে দিনাজপুরে স্কুল ছাত্রীদের শপথ বাক্য পাঠ

বাল্য বিবাহ প্রতিরোধে সাইকেল র‌্যালী

বোচাগঞ্জে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর সফল বাস্তবায়ন সেমিনার

খানসামায় ধানের পোকা দমনে কৃষকের মাঝে জনপ্রিয় পার্চিং পদ্ধতি

বোচাগঞ্জে নারীর ক্ষমতায়ন বিষয়ক প্রশিক্ষন

বোচাগঞ্জে নারীর ক্ষমতায়ন বিষয়ক প্রশিক্ষন

পীরগঞ্জে সাংবাদিকদের সাথে আইনজীবী সমিতির সভাপতির মতবিনিময়