Friday , 11 October 2024 | [bangla_date]

কাহারোলে ইউএনও’র বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন

কাহারোলে ইউএনও’র বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ কাহারোলে ইউএনও’র বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। দিনাজপুরের কাহারোল উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সনাতন ধর্মাবলীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা মন্ডপগুলো পরিদর্শন করেছেন। তিনি নিয়মিত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবস্থিত দূর্গামন্ডপ পরিদর্শন করেছেন এবং মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে পূজা মন্ডপের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে খোঁজ-খবর নিতে দেখা যাচ্ছে। পূজা শুরুর আগে থেকেই ইউএনও পূজা মন্ডপে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে মন্ডপ কমিটির নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সুধীজন সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের নিয়ে মতবিনিমও সভা সমাবেশের মতো কার্যক্রম অব্যাহত রেখেছেন। তিনি উপজেলার প্রতিটি দূর্গাপূজা মন্ডপ পরিদর্শনের পাশা-পাশি পূজামন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে পূর্জা সংক্রান্ত বিষয়ে সুবিধা-অসুবিধার খোঁজ-খবর নিতে দেখা যাচ্ছে। পূজামন্ডপ পরিদর্শনের সময় ইউএনও’র সাথে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ বোরহান উদ্দীন। এবার অত্র উপজেলার ছয়টি ইউনিয়নে একশতটি দূর্গা পূজামন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা

হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে বীরগঞ্জে বিক্ষোভ মিছিল

আটোয়ারীতে অবরোধের দ্বিতীয় দিনও বিএনপি-জামায়াতের কোন কর্মসূচী চোখে পড়েনি স্থানীয় আওয়ামীলীগের ধারাবাহিক কর্মসূচী পালন

কাদিহাট দল ২-১ গোলে জামালপুর দলকে পরাজিত করে

দিনাজপুরে বার্ষিক হাজী সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে।। স্বস্তি-অস্বস্তি দুই-ই আছে

পঞ্চগড়ে বাল্যবিয়ে নিরোধ কমিটির সমন্বয় সভা

ঘোড়াঘাটে টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন বিষয়ক সভা

আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

বীরগঞ্জে ৫ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি