Friday , 18 October 2024 | [bangla_date]

কাহারোলে নতুন ওসি’র মতবিনিময়

কাহারোল(দিনাজপুর) প্রতিনিধি: কাহারোলে সদ্য নতুন যোগদানকারী ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত। দিনাজপুরের কাহারোল থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদানকারী থানা অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিনের সাথে কাহারোল প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় গতকাল বৃহস্পতিবার ( ১৭ অক্টোবর’২৪) সন্ধ্যা ৭ টার সময় অফিসার ইনচার্জ (ওসি’র) কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন,আমি গত ১৬ অক্টোবর এই থানায় নতুন ওসি হিসেবে যোগদান করি। আপনাদের সকলের সহযোগিতা কামনা করি পুলিশ এবং সাংবাদিক একে অপরের পরস্পর সহযোগিতার ক্ষেত্রে একান্তভাবে কামনা করছি। এসময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কাহারোল প্রেস ক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সহ- সভাপতি মোঃ আব্দুল্লাহ,সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম, এ জলিল শাহ্, সদস্য মোঃ ইব্রাহীম খলিল সোহাগ, সুকুমার রায়, প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ,কে,এম আলহাজ¦ ইব্রাহিম খলিল, মোঃ রোস্তম আলী, মোঃ আশরাফুল হক প্রমুখ। মতবিনিময় সভায় নতুন ওসি মোঃ রুহুল আমিন জানান, অত্র কাহারোল থানা অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করার পূর্বে পাবনা জেলার ঈশ^রদী থানাধীন একটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। তিনি আরো জানান, তার জন্ম স্থান বগুড়া জেলার সোনাতলা উপজেলায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আগুন আতঙ্কে ২০ পরিবার

বোদায় নতুন ইউএনও’র যোগদান

দিনাজপুরে আর্জেন্টিনা সমর্থকদের বিজয় উল্লাস

রাণীশংকৈলে হুইলচেয়ার পেয়েই খুশিতেই কাঁদলেন বৃদ্ধা মা

এক গনিকে সরিয়ে কাবুলের মসনদে আর এক গনি? প্রেসিডেন্টের প্রাসাদে তালেবান প্রধান

বীরগঞ্জে বাল্যবিবাহ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

৬ দিনে হিলি দিয়ে ভারত থেকে ১৬ হাজার টন চাল আমদানি

২০২০ শুধু বিএনপি’র জন্য নয় গোটা পৃথিবীর মানুষের জন্য খারাপ বছর -ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা বাংলাদেশের

সাফ জয়ী ফুটবলার শান্তি মার্ডিকে সংবর্ধনা জানালো উপজেলা প্রশাসন