Tuesday , 8 October 2024 | [bangla_date]

কাহারোলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে অভিভাবক ও শিক্ষার্থীদের মানববন্ধন

কাহারোলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারকারীদের বিরুদ্ধে  দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে অভিভাবক ও শিক্ষার্থীদের মানববন্ধন

কাহারোল(দিনাজপুর) প্রতিনিধি: কাহারোলে ঈশানপুর এস,সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফ আলীর বিরুদ্ধে কতিপয় দুস্কৃতি ও মিথ্যা অপপ্রচারকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ,মিছিল,মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরের কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে অবস্থিত ঈশানপুর এস,সি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃআশরাফ আলীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে প্রায় ৫ শতাধিক ছাত্র-ছাত্রী ও বিদ্যালয়ের শিক্ষক,অভিভাবকবৃন্দ- এলাকাবাসী মঙ্গলবার(৮ অক্টোবর’২৪) সকাল সাড়ে ১১ টার সময় বিদ্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল,মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। বিক্ষোভ মিছিলটি বিদ্যালয় প্রাঙ্গন হতে বেরহয়ে মুটুনীহাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় মাঠে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ সমাবেশে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষক গোপাল চন্দ্র রায়, সহকারি শিক্ষক ভারতী রানী রায়, অবিভাবকের মধ্যে মধ্যে বক্তব্য রাখেন মোঃ গোলাম মোস্তফা, মানিক হোসেন, জনাব আলী, মোস্তফা কামাল, উসমান গনি, বাতেনুর রহমান, ম্যানেজিংকমিটি সদস্যের মধ্যে বক্তব্য রাখেন মোঃআনারুল ইসলাম, শ্রীবীরেন্দ্র নাথ রায়, মোঃআব্দুল মালেক এবং শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মোঃমাহাবুর রহমান, মোছাঃ সাদিয়া আক্তার, শ্রী মতি শিল্পা রায়, মোঃআহসান হাবিব, মোছাঃ ফাহামিদা আক্তার সহ স্থানীয় গণ্য-মান্য ব্যক্তিবর্গ। সমাবেশ শেষে দুুপুরে বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষার্থী বৃন্দরা, উপজেলা নিবার্হী অফিসারকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি স্মারক লিপি প্রদান করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর সুইহারী খ্রীস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান হিলারীউস ও সেক্রেটারী যোহন

শোকাবহ আগস্টে হাবিপ্রবিতে মাসব্যাপী কর্মস‚চি গ্রহণ

বীরগঞ্জে এসএবিডির বার্ষিক চড়ুইভাতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে পালাক্রমে ধর্ষণ: রাণীশংকৈলে ৪জন গ্রেফতার !

পীরগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির পরিচিত ও সাধারণ সভা

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বাড়ির পার্শে কীটনাশক ছিটিয়ে মুরগী মারার অভিযোগ

বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতে মাদক কারবারির কারাদণ্ড

প্রস্তুত হচ্ছে পাকা বাড়ি, স্থায়ীভাবে মাথা গোঁজার অপেক্ষায় রাণীশংকৈলের গৃহহীনরা

বঙ্গবন্ধু মেধা অন্বেষণ -২০২৪ “ভাষা ও সাহিত্য” বিষয়ে দেশসেরা আতিফা রহমানকে সংবর্ধনা প্রদান

ন্যয় বিচার পাওয়ার অর্থে সাংবাদিকদের প্রতি সবচেয়ে আস্থাশীল প্রতিষ্ঠান বাংলাদেশ প্রেস কাউন্সিল- -বিচারপতি মো. নিজামুল হক নাসিম, চেয়ারম্যান, বাংলাদেশ প্রেসকাউন্সিল