Saturday , 5 October 2024 | [bangla_date]

কাহারোলে বিএনপির সাথে পূজা মন্ডপ কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ কাহারোলে আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে পূজা মন্ডপ কমিটির
সভাপতি ও সাধারন সম্পাদকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত কাল শুক্রবার (৫ অক্টোবর’২৪)
বিকাল সাড়ে ৪টার সময় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কাহারোল
উপজেলা শাখার আয়োজনে শারদীয় দূর্গাপূজা-২৪ উদযাপন কমিটির সাথে এক মতবিনিময় সভা বাংলাদেশ হিন্দু,
বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কাহারোল উপজেলা শাখার সভাপতি নির্মল চন্দ্র রায়ের সভাপতিত্তে অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব রাখেন বাংলাদেশ জাতীয়তবাদী কষক দলের কেন্দ্রী কমিটির ১নং
সদস্য ও বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো: মনজুরুল ইসলাম। আলোচনায় প্রধান আলোচক হিসাবে বক্তব
রাখেন জেলা বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক ও কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মো: গোলাম মোস্তফা
বাদশা । বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-কষি বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ
সম্পাদক প্রভাষক মো: শামীম আলী ও জেলা বিএনপির সদস্য মো: আবুল হোসেন রাজা । মতবিনিময় সভায়
অন্যদের মধ্যে বক্তব রাখেন বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি মো: আমিনুল ইসলাম বাহার বাংলাদেশ হিন্দু,
বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কাহারোল উপজেলা শাখার সাধারন সম্পাদক নিরোদ চন্দ্র রায়, মিজানুর রহমান,
বিএনপির নেতা মো: আনারুল ইসলামসহ স্থানীয় বিএনপির নেতবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মৃত্যু

আন্দোলনের মাধ্যামে ফ্যাসিবাদ সরকারকে বিদায় করতে হবে -মির্জা ফখরুল ।। বিস্তারিত জানতে টাচ্ করুন

এলাকার উন্নয়নের জন্য বিভিন্ন দপ্তরে ঘুরে ঘুরে কাজ করার চেষ্টা করছি –এমপি হাফিজ

বীরগঞ্জে শিক্ষার্থীদের বিনামূল্যে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি প্রদান

পঞ্চগড়ে বাপা’র আঞ্চলিক শাখা সম্মেলন

বাংলাদেশ নর্দান ইভ্যানজেলিক্যাল লুথারেন চার্চের জিএস’র বিরুদ্ধে অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

কাহারোলে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্ধোধন

দিনাজপুরে বিএনপি’র ৩১ দফার প্রচারপত্র  বিতরণ করে জেলা মহিলা দল

দিনাজপুরে বিএনপি’র ৩১ দফার প্রচারপত্র বিতরণ করে জেলা মহিলা দল

ঘোড়াঘাটে মহান স্বাধীনতা দিবস পালিত

নবনির্বাচিত পৌর মেয়রের সৌজন্যে প্রীতিম্যাচ ফুটবল খেলা অনূষ্ঠিত