Wednesday , 16 October 2024 | [bangla_date]

কাহারোলে সাব-রেজিস্ট্রী অফিসটি জরাজীর্ণ জীবনের ঝুঁকি নিয়ে চলছে সরকারি কার্যক্রম

কাহারোল (দিনাজপুর)প্রতিনিধিঃ-কাহারোলে সাব-রেজিস্ট্রারের অফিস ভবনটি সংস্কারের অভাবে জরাজীর্ণ ও জীবনের ঝুঁকিনিয়ে চলছে চলছে দলিল সম্পাদন এবং অফিসের কার্যক্রম। যেকোনো সময় ঘটতে পারে দূঘটনা। দিনাজপুরের কাহারোল উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত উপজেলা সাব-রেজিস্ট্রী অফিসটি। ভবনটির বিভিন্ন জায়গায় কিছু অংশে ফাটাল ধরেছে এবং জরাজ¦ীণ ও ঝূঁকিপূর্ণ অবস্থার মধ্যে দিয়ে চলছে সরকারি কার্যক্রম। উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত পুরাতন কোর্টবিল্ডিং অফিসটিতে উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের সাব-রেজিস্ট্রারসহ ২৫ জন জনবল নিয়মিত ঝুঁকিপূর্ণ ভবনে কাজ করতে দেখা যাচ্ছে।এই কোর্ট বিল্ডিংটি অতি পুরাতন হওয়ায় ছাঁদের প্লাস্টার সময় সময় খসে পড়ার পরও অন্য জায়গা না থাকায় কর্মকর্তা ও কমচারীরা অফিসের ভিতর জীবনের ঝুঁকিনিয়ে অফিসের দায়িত্ব ও কর্তব্য পালন করে আসতে দেখাযাচ্ছে এবং ১৯৭৮ সালে কাহারোল সাব-রেজিস্ট্রীর অফিস চালু হলে ও তাদের নিজস্ব কোনো ভবন না থাকায় কোর্ট বিল্ডিং-এ সাব-রেজস্ট্রী অফিসটি স্থাপন করা হয়।কয়েক বছর পূর্বে কাহারোল বাজারে একটি পুরাতন ভবনে সাব-রেজিস্ট্রী অফিসে সকলকাজ কর্ম করা হতো। জানাযায়, ১৯৯৭ সালের থেকে উপজেলা পরিষদ চত্বরে কোর্ট বিল্ডিংয়ে সাব-রেজিস্ট্রী অফিসের সকল কার্যক্রম চলছে আজ পর্যন্ত। দেখা গেছে, বৃষ্টি-বাদলের দিনে কোর্টবিল্ডিং-এর ছাঁদ দিয়ে চুয়ে-চুয়ে পানি পড়ায় অত্র অফিসের মূল্যবান কাগজ-পত্রভিজে নষ্ট হয়ে যায়। অত্র অফিস থেকে সরকার প্রতি মাসে বা বছরে কোটি কোটি টাকা রাজস্ব আদায় করে থাকলেও নির্মাণ করা হয় নানতুন কোনো সাব-রেজিস্ট্রী অফিস। নাম প্রকাশের অনিচ্ছুক অফিসের একজন জানান, জায়গার অভাবে নতুন বিল্ডিং নির্মাণ করা হচ্ছেনা, যদি কোনো মহৎ ব্যক্তি জমি দান করে থাকেন তাহলে হয়তো নতুন বিল্ডিং করা দ্রæত সম্ভব হবে। এ প্রসঙ্গে উপজেলা সাব-রেজিস্ট্রী অফিসের সাব-রেজিস্ট্রার বাবু অশোক কুমার বসাক জানিয়েছেন, অত্র অফিসের জন্য নতুন ভবন নির্মাণের জন্য জায়গা খোঁজা-খুজি করা হচ্ছে। তবে জমি পাওয়া গেলে অতি দ্রæত উপজেলা সাব-রেজিস্ট্রী অফিস বিল্ডিং নির্মাণ কাজ শুরু করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দূর্গা পূজা উপলক্ষে হরিপুর থানা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

ছুটি নিয়ে বিভ্রান্তি ছড়ালে কঠোর ব্যবস্থা

ঠাকুরগাঁও পাসপোর্ট কার্যালয়ে মানুষের দীর্ঘ সারি, জনবল সংকটে দুর্ভোগ

পীরগঞ্জে আগুনে পুড়ল ৬টি বসতবাড়ি

বাংলাদেশ সহকারী শিক্ষক সমিতি নির্বাচন ঘোড়াঘাটে শিক্ষকদের মনোনয়ন ফরম উত্তোলন

আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের দিনাজপুর পৌর ও বীরগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন এবং অনুমোদন

জ্বালানি তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধিতে ঠাকুরগাঁয়ে প্রতিবাদ সমাবেশ

দিনাজপুরে শীতার্ত অসহায় মানুষের জন্য উষ্ণ উপহার

বালিয়াডাঙ্গীতে ষষ্ঠ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে- ভোট কেন্দ্রের নিরাপত্তায় থাকবে ৬৪৮ জন আনসার সদস্য !

করোনায় একদিনে আরও ১৭৮ জনের মৃত্যু