Thursday , 24 October 2024 | [bangla_date]

খানসামায় মাদক সেবনের অপরাধে দুই যুবকের কারাদন্ড

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় মাদক সেবনের অপরাধে দুই যুবককে ভ্রাম্যমাণ আদালত ৭ দিনের কারাদÐ ও ৫০০ টাকা করে জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজ উদ্দিন।
দন্ডপ্রাপ্ত যুবকরা হলেন-উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের হোসেনপুর জোলাপাড়ার মোখলেসুর রহমানের ছেলে নাসিম আলম নাঈম (২৫) ও সহজপুর গ্রামের আজগর আলীর ছেলে আলমগীর ইসলাম (২২)।
জানা গেছে, থানা পুলিশের এস আই তসিরউদ্দিন ও এএসআই মাসুদ রানা সঙ্গীয় ফোর্স এক গোপন সংবাদের ভিত্তিতে গত ২১ অক্টোবর সোমবার দিবাগত রাতে উপজেলার বাহাদুর বাজার এলাকায় নাসিম আলম নাঈম ও আলমগীর ইসলামকে টাপেন্ডা ট্যাবলেট ও সেবনের জিনিসপত্রসহ হাতেনাতে আটক করেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক, জুয়া ও চুরি প্রতিরোধে থানা পুলিশ তৎপর আছে। তারই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে দুই মাদকসেবীকে আটক করা হয়। দন্ডপ্রাপ্ত দুই যুবককে গতকাল ২২ অক্টোবর মঙ্গলবার দুপুরে দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের কোজাগরী লক্ষ্মী পূজা উপলক্ষে বিভিন্ন আয়োজন

মাস্ক না পরলে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সেবা নয়

পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা ঠাকুরগাঁওয়ে আনন্দ উল্লাস

পঞ্চগড়ে মৌসূমের প্রথম শৈত্যপ্রবাহ শুরু তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নামল সিঙ্গেল ডিজিটে

ঠাকুরগাঁওয়ে সামাজিক সম্প্রীতি কমিটির সভা

হিলিতে আলু পেঁয়াজ ও আদার দাম কমেছে

শোক সংবাদ

কালীপূজায় দুই দিন বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি রফতানি বন্ধ

যুবকদের মাদক ও মোবাইল আসক্তি থেকে ফেরাতে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

উত্তর তরঙ্গ সাহিত্য পরিষদের মাসিক সাহিত্য সভায় কবি আব্দুল হাই সাহিত্য চর্চাকে কারো পকেটে নয়, সবার জন্য উন্মুক্ত এবং সার্বজনীন করতে হবে