Friday , 18 October 2024 | [bangla_date]

চাঁদাবাজির প্রতিবাদ করায় পীরগঞ্জে ছাত্রদল ও যুবদলের ৭ নেতা-কর্মীকে পিটিয়ে জখম

পীরগঞ্জ ।। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নামে এক ঠিকাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করার প্রতিবাদ করায় এক সাবেক ইউপি চেয়ারম্যানের ছেলের নেতৃত্বে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ৭ নেতা-কর্মীকে পিটিয়ে আহত করা হয়েছে। বুধবার রাতে উপজেলার ভোমরাদহ ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহতরা বর্তমানে পীরগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রশিদ শুক্রবার দুপুরে জানান, ভোমরাদহ ইউনিয়নের শিবপুরে দুই কিলোমিটার রাস্তা পাকা করনের কাজ চলছে। ঐ কাজের ঠিকাদারের কাছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নামে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে সেই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা খলিলুর রহমানের ছেলে বাবুল হোসেন। বিষয়টি জানতে পেরে এর প্রতিবাদ করতে গেলে তাদের উপর হামলা করা হয়। এতে তিনি সহ উপজেলা ছাত্রদলের আহবায়ক মেজবাউল পারভেজ সুর্য, যুগ্ন আহবায়ক মাসুম পারভেজ, ছাত্রনেতা হাসু, যুবদল নেতা ফারুক ও লিয়ন, স্বেচ্ছাসেবক দলের নেতা সুয়েল আহত হন। হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়েরর প্রস্তুতি চলছে। এদিকে সাবেক ইউপি চেয়ারম্যান খলিলুরের ছেলে বাবুল হোসেন জানান, তিনি দলের নামে কারো কাছে চাঁদা দাবি করেননি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পে সহ¯্রাধিক বয়স্ক রোগির চিকিৎসা প্রদান

দিনাজপুরের বোচাগঞ্জে তিন সার ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত

বীরগঞ্জে এক্স-পাইলটিয়ান  ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

বীরগঞ্জে এক্স-পাইলটিয়ান ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

বালিয়াডাঙ্গীতে ঔষধ ব্যবসায়ীর মৃত্যু

বালিয়াডাঙ্গীতে ঔষধ ব্যবসায়ীর মৃত্যু

বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর খুনি জিয়া হত্যার রাজনীতি শুরু করেন ——দিনাজপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

ঠাকুরগাঁওয়ে করোনা সচেতনতা বৃদ্ধিতে জেলা প্রশাসনের কর্মশালা

রাণীশংকৈলে বাবা-মায়ের স্বপ্ন পূরণে বউ আনলেন হেলিকপ্টারে

দিনাজপুুরে দৈনিক করতোয়ার ৪৭ তম বছরে পদার্পনের আলোচনায় বক্তারা আপোষহীন লেখনির কারনে দৈনিক করতোয়া আজ জনগনের আস্থা অর্জন করেছে

পঞ্চগড়ে সেনাবাহিনীর পিয়ন পরিচয়ে ট্রেনের টিকেট কাটতে গিয়ে ওয়ারেন্টসহ আটক এক কালোবাজারী

আটোয়ারীতে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন বিষয়ক অবহিতকরণ সভা