Friday , 11 October 2024 | [bangla_date]

চিরিরবন্দরে দূর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে সড়ক দূর্ঘটনায় আলম ইসলাম (৪০) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এসড়ক দূর্ঘটনাটি গত ৮ অক্টোবর মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলার রানীরবন্দর-বিন্যাকুড়ি সড়কে সাতনালা ইউনিয়নের জোততাল নামক স্থানে ঘটেছে। নিহত আলম ইসলাম উপজেলার নশরতপুর গ্রামের বাকালীপাড়ার মৃত তমিজউদ্দিনের ছেলে।
জানা গেছে, ওইদিন দুপুরে আলম ইসলাম মোটরসাইকেল যোগে ব্যবসায়িক কাজে বিন্যাকুড়িহাটে যায়। ওই হাট থেকে ফেরার পথে জোততাল নামক স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। এ ঘটনা টের পেয়ে স্থানীয় লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার প্রথমে রানীরবন্দরে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে তাঁকে চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়ার পথিমধ্যেই তার মৃত্যু হয়। মৃতের বড়ভাই ইনজাত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে অভিযোগ তোয়াক্কা না করে আবাসিক এলাকায় চলছে রবি টাওয়ার নির্মাণ কাজ

ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের নতুন ঘোষনা কমিটির পদবঞ্চিতদের বিক্ষোভ, সড়ক অবরোধ

নবনির্বাচিত সংসদ সদস্য জাকারিয়া (জাকা) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পক্ষে শুভেচ্ছা

আশ্রয়ন প্রকল্প-২ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নৌ পথ প্রতি মন্ত্রি খালিদ মাহমুদ চৌধুরী এমপি

কলেজ ক্যাম্পাস পরিস্কার পরিচ্ছন্ন রাখতে ডাস্টবিন বসালো দিনাজপুর সরকারি কলেজ শুভসংঘ

ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে সরকারি গাছ কাটায় মামলা

বিলুপ্ত হওয়া পটচিত্র আঁকার প্রশিক্ষন নিচ্ছে দিনাজপুরের কমলমতি কয়েকশত শিশু শিক্ষার্থীরা

দিনাজপুরে ভয়াবহ গ্রেনেড হামলার প্রতিবাদে সভা ও দোয়া মাহফিল

বালিয়াডাঙ্গীতে দুলাল রব্বানীর নেতৃত্বে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী

জাতীয় শোক দিবস উপলক্ষে পঞ্চগড়ে ‘আমার চোখে বঙ্গবন্ধু’ বিষয়ে ভিডিও চিত্র প্রতিযোগিতার প্রস্তুতি সভা