Tuesday , 15 October 2024 | [bangla_date]

চিরিরবন্দরে স্কুলছাত্রকে আটকে রেখে টাকা আদায়ের চেষ্টায় মামলা

চিরিরবন্দর(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে পঞ্চম শ্রেণির এক আবাসিক স্কুলছাত্রকে পূজোর ছুটিতে ৫দিন আটকে রেখে টাকা আদায়ের চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনাটি উপজেলার সুফফা রেসিডেন্সিয়াল মডেল স্কুলে ঘটেছে।
মামলার এজাহার সুত্রে জানা গেছে, নওগাঁ জেলার সদর উপজেলার শৈলগাছি মকরামপুর পুর্বপাড়ার রাশেদ হোসেনের ছেলে পঞ্চম শ্রেণির ছাত্র সাদিক হোসেন ঈসা (১২) সুফফা রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আবাসিক ছাত্র হিসেবে লেখাপড়া পড়ত। গত ৯ অক্টোবর শারদীয় দূর্গাপূজা উপলক্ষে স্কুল ছুটির দিনে ওই স্কুলছাত্রের পিতা স্কুলে তার ছেলেকে নিতে আসেন। স্কুল কর্তৃপক্ষ দুই মাসের বেতন ১৬ হাজার টাকা পরিশোধের চাপ দেয়। ওই অভিভাবক স্কুল ছুটির পরে ছেলেকে দিতে এসে টাকা দিতে চাইলে, স্কুল কর্তৃপক্ষ টাকা ছাড়া ছাত্রকে ছাড়বে না বলে সাফ জানিয়ে দেয়। ওই অভিভাবক নিরুপায় হয়ে টাকা সংগ্রহহ করতে নওগাঁ চলে যায়।
প্রতিবেশিগণ জানান, ৫দিন ওই ছাত্রটি একাকী ৬তলা ভবনের নিচতলার বড় একটি কক্ষে তালাবদ্ধভাবে আটকে রাখা হয়। ভবনের প্রতিবেশি বাসার লোকজন জানতে পেরে সাংবাদিককে জানালে ঘটনাটি জানাজানি হয়। ওই সাংবাদিক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)কে জানালে তাৎক্ষণিক থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনাস্থলে এসে ওই ছাত্রকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
ওই ছাত্র সাংবাদিকদের জানায়, স্কুল ছুটির দিনে তার পিতা তাকে নিতে এসেছিল। স্যারেরা টাকার জন্য ছেড়ে দেয়নি। আব্বু টাকা আনতে গেছেন।
সুফফা রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পরিচালক এন্তাজ মুন্সী মুঠোফোনে জানান, ওই স্কুল ছাত্রের পিতা তার ছেলেকে নিতে আসেনি। বাধ্য হয়েই তারা ছাত্রটিকে হেফাজতে রেখেছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান জানান,ছাত্রটিকে ১৩ অক্টোবর বিকালে উদ্ধার করে তার পিতার জিম্মায় দেয়া হয়েছে। এ ঘটনায় রাতে তার পিতা বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলাটি রুজু করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোদায় ভোটে কার্চুপির অভিযোগে সহকারী প্রিজাইডিং পোলিং অফিসার গ্রেফতার, মামলা

ঠাকুরগাঁওয়ে বিদ্যালয়ে অনিয়মভাবে  নিয়োগ প্রদানের বিরুদ্ধে আদালতে মামলা

ঠাকুরগাঁওয়ে বিদ্যালয়ে অনিয়মভাবে নিয়োগ প্রদানের বিরুদ্ধে আদালতে মামলা

হরিপুরে ১৫০ বোতল ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফ্যাসিস্ট সরকারের দোসর যেন বিএনপিতে অন্তর্ভুক্ত হতে না পারে পঞ্চগড়ে বিএনপি নেতা ফরহাদ

রুহিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

রুহিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী উত্তাপে আতংকিত ভোটাররা

ইদ উপলক্ষে উর্বশী ফোরাম-এর বিশেষ দুটি গান মুক্তি পাচ্ছে

লকডাউনের তৃতীয় দিনে সারাদেশে ৬২১ জন গ্রেফতার

বীরগঞ্জে দুঃস্কৃতিকারীদের হাত থেকে মুক্তি পেতে বাদীপক্ষ বিচারকের দ্বারে দ্বারে

দিনাজপুর সদরে প্রতীক বরাদ্দ পেয়েই নির্বাচনী মাঠে হইপ ইকবালুর রহিম