Saturday , 26 October 2024 | [bangla_date]

ছাত্রলীগকে নিষিদ্ধ করায় হাবিপ্রবিতে আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ

সন্ত্রাসবিরোধী আইনে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বতীকালীন সরকার।
এ খবরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা।
বুধবার রাত ১১টা ২০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে আনন্দ মিছিল শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারো প্রশাসনিক ভবনের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়।
মিছিলে শিক্ষার্থীরা এই ‘মুহূর্তে খবর হলো, ছাত্রলীগ নিষিদ্ধ হলো’, ‘জনে জনে খবর দে, ছাত্রলীগের কবর দে’, ‘হৈ হৈ রৈ রৈ, ছাত্রলীগ গেলি কই’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা সাইজ কর’, ‘হাসিনা গেছে ভারতে, ছাত্রলীগ যাবে কবরে’, ‘একশান একশান, ডাইরেক্ট একশান, ছাত্রলীগের বিরুদ্ধে ডাইরেক্ট একশান, ‘হাবিপ্রবির একশান, ডাইরেক্ট একশান’, ছাত্রলীগের আস্থানা, এই বাংলায় হবে না’- ইত্যাদি ¯েøাগান দেয়।
মিছিল শেষে শিক্ষার্থীরা বলে, ‘ছাত্রলীগকে নিষিদ্ধ করায় আমরা এই সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন, বিগত সরকার ছাত্রলীগকে ব্যবহার করে পিলখানা হত্যাকাÐ ঘটিয়েছিল, বিগত সরকার এই ছাত্রলীগকে ব্যবহার করে আমাদের ক্যাম্পাসগুলোকে মিনি-ক্যান্টনমেন্ট ও অস্ত্রাগারে পরিণত করেছিল। আমাদের ২৪-এর আন্দোলনে তারা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে আমাদের অসংখ্য ভাই ও বোনকে হত্যা এবং অনেককে শারীরিকভাবে বিকলাঙ্গ করেছে। আমরা ছাত্রলীগকে নিষিদ্ধ করাতেই থেমে যাব না, বরং এই ছাত্রলীগ বিগত সময়ে যত অপকর্ম ছিল সেসব অপকর্মের অবশ্যই বিচার করতে হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঘোড়াঘাটে ৩৮টি পূজা মন্ডপে নগদ অর্থ বিতরণ

বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন

এই সরকারের অধিনে কোন নির্বাচন নয়, বক্তব্যে বললেন বিএনপির মহাসচিব- মির্জা ফখরুল

হরপিুরে সীমান্ত হত্যা এবং চোরাচালান বন্ধে জনসচতেনামূলক সভা অনুষ্ঠতি

বঙ্গবন্ধুর উপহার সংবিধান থেকে প্রাপ্ত অনুপ্রেরনা আমাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করে -হুইপ ইকবালুর রহিম

ঠাকুরগাঁওয়ে রাজনৈতিক দলের নেতাদের নিয়ে সম্প্রীতি বিষয়ে কর্মশালা

গ্রাম আদালত র্কাযক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা

ঠাকুরগাঁওয়ে জেলা তথ্য অফিসের আয়োজনে উন্মুক্ত বৈঠক !

বোদায় পরিবেশ রক্ষায় শিক্ষার্থী ও এলাকাবাসির মানববন্ধন

কাহারোলে হাঁস পালন করে ভাগ্যের পরিবর্তন করেছেন- বাবুল ইসলাম