Tuesday , 15 October 2024 | [bangla_date]

জাতীয় গ্রীষ্মকালীন কাবাডী প্রতিযোগিতার উদ্বোধন

জাতীয় গ্রীষ্মকালীন কাবাডী  প্রতিযোগিতার উদ্বোধন

সোমবার দিনাজপুর সদর উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে বড় ময়দানস্থ স্পোর্টস ভিলেজ চত্বরে ৫১তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ উপলক্ষ্যে কাবাডি খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইমলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার মোঃ আকরাম হোসেন, খানসামা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মঞ্জুরুল হক, শংকরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদীন, কাবাডী কমিটির আহবায়ক ও দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) এর প্রধান শিক্ষক মোঃ নেজামুল ইসলাম, দিনাজপুর জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাঃ সামছুর নেহার। সঞ্চালকের দায়িত্ব পালন করেন ক্রীড়া প্রতিযোগিতার বিচারক ওবায়দুর রহমান। রেফারী হিসেবে খেলা পরিচালনা করেন আক্তারুল ইসলাম রাঙা, মোঃ ওবায়দুর রহমান, মোর্শেদুর রহমান মোর্শেদ, মোঃ জাকির, মোঃ মাজেদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর ক্রীড়া সংস্থার মোঃ আনোয়ারুল ইসলাম, মোশারর হোসেন। উদ্বোধনী খেলায় ঘোড়াঘাট বরাতিপুর মডেল উচ্চ বিদ্যালয়ের কাবাডী দল বনাম বীরগঞ্জ সদর পাইলট উচ্চ বিদ্যালয় কাবাডী দল খেলেন। প্রধান অতিথি দিনাজপুর জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম বলেন, শরীরকে সুস্থ্য রাখতে খেলার প্রয়োজন রয়েছে। এতে যেমন শরীর ও মন ভালো থাকে ঠিক তেমনি মেধার বিকাশ ঘটে। খেলোয়াড়সুলভ আচরণের মাধ্যমে খেলাধুলা চর্চা করতে পারলে সেই খেলোয়াড় সারাবিশ্বে একজন বড় খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈল পৌরসভা নির্বাচন নির্বাচিত হলেন যারা রাণীশংকৈল প্রতিনিধিঃ-

ঠিক নেতৃত্ব বেছে নিতে না পারলে সামাজিক বিপর্যয় দেখা দিবে যে টা থেকে আমরা কেউ রক্ষা পাবো না ——–নৌপরিবহন প্রতিমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে বাণিজ্যিকভাবে নানা ধরনের ফুলের চাষ

রানীশংকৈলে প্রাথমিক বিদ্যালয়ের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

আসন্ন শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে দিনাজপুর মহিলা পরিষদের মানববনন্ধন

চিরিরবন্দরে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে সাফল্য

পঞ্চগড়ে মাগুড়া ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

পীরগঞ্জে ক্যান্সার আক্রান্ত সোহরাবকে বাঁচাতে সমাজের বিত্তবানদের সহোযোগিতা কামনা !

বিরলে এলাকাবাসীর মিছিল ও মানববন্ধনে হামলায় প্যানেল চেয়ারম্যান ও তার লোকজনের বিচার দাবিতে সংবাদ সম্মেলন