Saturday , 26 October 2024 | [bangla_date]

জাতীয় নিরাপদ সড়ক দিবসে দিনাজপুর উচ্চ বিদ্যালয়ে সচেতনতা বৃদ্ধিমূলক সেমিনার

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দিনাজপুর সার্কেল এর আয়োজনে “ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ উপলক্ষে সড়ক দুর্ঘটনা রোধে তৃতীয় দিন ২৪ অক্টোবর বৃহস্পতিবার দুপুর আড়াইটায় দিনাজপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষা-প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো সচেতনতা বৃদ্ধিমূলক সেমিনার। উক্ত সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন বিআরটিএ দিনাজপুর সার্কেল এর সহকারী পরিচালক মোঃ এ.টি.এম ময়নুল হাসান, মোটরযান পরিদর্শক কাফিউল হাসান মৃধা, দিনাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আনোয়ারুল ইসলাম। এছাড়াও সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আনোয়ারুল ইসলাম-২, মোঃ মশিউর রহমান, অসিত কুমার বসাক, বিআরটিএ’র মেকানিক্যাল এ্যাসিস্ট্যান্ট মোঃ সাদা মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নীসচা জেলা কমিটির সদস্য মাহবুবুর রহমান। সার্বিক সহযোগিতায় ছিলেন দিনাজপুর জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন ও নিরাপদ সড়ক চাই জেলা কমিটি দিনাজপুর। উক্ত সেমিনারে সড়ক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে অতিথিবৃন্দ আলোচনা করেন এবং ৩টি ট্রাফিক চিহ্নাবলী বাধ্যতামূলক, সতর্কতামূলক ও তথ্যমূলক বিষয়ের উপর গুরুতারোপ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে প্রচন্ড শীতেও থেমে নেই বোরো ধান চাষাবাদ

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম সাবেক প্রতিমন্ত্রী আব্দুর রৌফ চৌধুরী’র মৃত্যুবার্ষিকী আজ

দিনাজপুর-৩ সদর আসন থেকে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

বোচাগঞ্জে আওয়ামী লীগের যৌথসভা অনুষ্ঠিত

দিনাজপুরে জমিয়তে উলামায়ে ইসলাম জেলা শাখার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে এমপি জাহাঙ্গীর

বীরগঞ্জে হবিবর রহমান স্মৃতি রোগ প্রতিরোধ গবেষণা কেন্দ্র উদ্বোধন

এইচকে অণুজীব সার প্রকল্পের উদ্বোধন

পঞ্চগড়ের বোদা পৌরসভার বিভিন্ন  উন্নয়নমুলক  কাজ উদ্বোধন করেন জেলা প্রশাসক

পঞ্চগড়ের বোদা পৌরসভার বিভিন্ন উন্নয়নমুলক কাজ উদ্বোধন করেন জেলা প্রশাসক

রাণীশংকৈলে বজ্রপাতে দিনমুজুরের মৃত্যু

খানসামায় চুরি যাওয়া গরু উদ্ধার, আটক ১