Friday , 4 October 2024 | [bangla_date]

জেলার শ্রেষ্ঠ উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাজিম উদ্দিন

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ এর দিনাজপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা সহকারী শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন বিরামপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. নাজিম উদ্দিন। গত ২৬ সেপ্টেম্বর জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সোহাগ চন্দ্র সাহা ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়। সংশ্লিষ্ট তথ্যসূত্রে জানা যায়, বিরামপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাজিম উদ্দিন ১৭ আগস্ট ২০২৩ সালে যোগদানের পর থেকে এ উপজেলার মা সমাবেশের আয়োজন করে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে নানামূখী পদক্ষেপ গ্রহণ করা, খেলাধূলা ও বিনোদন সহ সকল প্রতিভা বিকাশের নিয়ে কাজ করে আসছেন। তার নির্দেশনায় ও নেতৃত্বে
পাল্টে গেছে কেটরাহাট ক্লাস্টারের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর পরিবেশ তথা এ উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থা। শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়ে নাজিম উদ্দিন বলেন, যারা আমার পরিশ্রম তথা আমার কাজকে মূল্যায়িত করেছেন, তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এই অর্জন আমার সম্মানিত শিক্ষকবৃন্দের যারা সবসময় সকল কাজে সার্বিক সহযোগিতা করে এই শ্রেষ্ঠত্ব এনে দিয়েছেন। উল্লেখ্য যে, নাজিম উদ্দিন ২৯ জানুয়ারি ২০১৪ সালে যোগদানের পর কয়েকবার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা সহকারী শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও তিনি নিজ অর্থায়নে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের মাঠের চারদিকে প্রজাতির ফলজ, বনজ, ভেষজ গাছ রোপণ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে নিরাপদ সড়ক দিবসে বসুন্ধরা শুভসংঘের কর্মসূচি পালন

এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া হল না আদিত্যের

খানসামায় অবৈধ এক ইটভাটা ভেঙে দিলো প্রশাসন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী সমাবেশ ও আলোচনা সভা

বাড়ি ফেরার পথে ট্রাকচাপায়  এনজিও কর্মী নিহত

বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় এনজিও কর্মী নিহত

বোচাগঞ্জে মসজিদের ছাদ ঢালাই উদ্বোধন

আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস উপলক্ষ্যে উইমেন এন্ড ই-কমার্স ট্রাস্ট এর উদ্যোগে দিনাজপুরে নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী

ক্রীড়া সামগ্রী নিয়ে খেলার মাঠে ইউএনও;খুশি খেলোয়াড়

রানীশংকৈলে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠাকুরগাঁওয়ে ৩টি আসনেই জাতীয় পার্টির পার্থী !