Friday , 11 October 2024 | [bangla_date]

জেলা বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে দিনাজপুর জেলা বিএনপি কার্যালয়ে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এসময় বিএনপি জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল লিখিত বক্তব্যে বলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির বিরুদ্ধে একটি কুচক্রি মহল মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন গল্প সাজিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। এছাড়াও ভুল তথ্য দিয়ে স¤প্রতি একটি মানববন্ধন করা হয়েছে। কচি একজন ত্যাগী নেতা। ফ্যাসিষ্ট হাসিনা সরকারের আমলে তার বিরুদ্ধে ৬২টি মামলা হয়েছে এবং অনেকবার জেল খেটেছেন।
সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তার বিরুদ্ধে সকল সড়যন্ত্রের তীব্র নিন্দা জানানো হয়। জেলা বিএনপির ভাবমূর্ত্তি নষ্টের সাথে জড়িতদের সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়া হবে বলে জানান জেলা দলের এই সভাপতি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা মঞ্জুরুল ইসলাম মঞ্জু, জেলা বিএনপির সহ-সভাপতি মোকাররম হোসেন, খালেকুজ্জামান বাবু, মাহবুব হোসেন, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, যুবদলের সভাপতি মোন্নাফ মুকুল প্রমূখ।
উল্লেখ্য ১৩সেপ্টম্বর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি দলীয় একটি ঘটনার তদন্ত করতে গেলে বিএনপির জনৈক নেতার নেতৃত্বে হামলা চালানো হয়। পরে হামলাকারীরা উল্টো জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ৩২জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ক্যাম্পেইন

যহ্মায় সর্বোচ্চ ঝুঁঁকিতে থাকা ৩০টি দেশের মধ্যে বাংলাদেশের স্থান ৭ম

সেতাবগঞ্জ চিনিকলে আখ মাড়াই বন্ধের প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত

বীরগঞ্জে মেসার্স সূর্য্য এন্টার প্রাইজ সহ ৫ ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা

জাতীয় উদ্যান বীরগঞ্জ শালবনে আগুন

কাহারোলে দাম্পত্য কলহ জেরে গৃহবধূর বিষপানে আত্মহত্যা

কৃষি উৎপাদনের সাথে সঙ্গতি রেখেই এবার ক্রয় মূল্য নির্ধারিত হয়েছে

ঠাকুরগাঁওয়ে ২ বছর পর সালন্দর ঈদগাহ মাঠে ঈদের জামাতে প্রায় লাখ মুসল্লীর নামাজ আদায়

কাহারোলে বাড়ীতে বাড়ীতে গিয়ে শীতবস্ত্র বিতরণ করেন এমপি গোপাল

বীরগঞ্জে রোপা আমনের বাম্পার ফলনের সম্ভাবনা