Tuesday , 22 October 2024 | [bangla_date]

ঠাকুরগাঁও আদালতে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে ২১ জন আইনজীবী নিয়োগ

মো: রেজাউল করিম, (স্টাফ রিপোর্টার) ঠাকুরগাঁও : ছাত্রদের আন্দোলনের মাধ্যমে গত ৫ আগস্ট প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর বিচার কার্যক্রমে বিঘ্নিত হয়। তাই আদালতের বিচার কার্যক্রম পরিচালনার লক্ষে সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের আদালতে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে ২১ জন সরকারি আইন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতে জিপি ও পিপি হিসেবে নিয়োগ পেয়েছেন যথাক্রমে মোহাম্মদ সারওয়ার হোসেন ও মোহাম্মদ আব্দুল হালিম।

গতকাল রোববার (২০ অক্টোবর) রাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর উইং থেকে এ সম্পর্কিত এই নিয়োগাদেশ জারি করা হয়।

পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা ও সততা সম্পর্কে নিজ নিজ জেলার জেলা ও দায়রা জজ এবং জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে

সাময়িকভাবে জনাব মোহাম্মদ এনতাজুল হক, এজিপি: শাহজাহান কবীর, মাহাবুবুর রহমান, আবু নাঈম,

অতিঃ পিপি: আজিজুর রহমান, আহসান হাবিব (বুলবুল), শফিকুল ইসলাম শিমুল,

এপিপি: আবেদুর রহমান, জাকারিয়া, জাহাঙ্গীর আলম, মোসাম্মাৎ মাসুদা পারভিন, নাজমা ইসলাম, নুরুল ইসলাম-২, রাহাত জামিল, তোফায়েল হোসেন, মামুন আলম, কামাল হোসেন সুলতান, জিল্লুর রহমান, আহসান হাবিবকে নিয়োগ দেয়া হয় বলে আদেশে জানানো হয়েছে।

এবং বিশেষ জজ আদালতে এর আগে নিয়োগ করা সব আইন কর্মকর্তার নিয়োগাদেশ বাতিলক্রমে তাদেরকে নিজ নিজ পদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয় বলেও জানানো হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বৈরী আবহাওয়ায় বীরগঞ্জে লিচু ফলন নিয়ে শঙ্কায় চাষিরা

বৎসরে ১২’শ কোটি টাকার সম্ভাব্যময় আয় নিয়ে দিনাজপুরে মধু উৎসব শুরু

পীরগঞ্জে প্রকৃত ভ‚মিহীনদের মাঝে খাস জমি বন্দোবস্তের দাবীতে স্মারক লিপি প্রদান

নবাবগঞ্জে ধান ক্ষেত থেকে আদিবাসী  যুবকের মরদেহ উদ্ধার

নবাবগঞ্জে ধান ক্ষেত থেকে আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে স্নাতকোত্তর পাসের স্বপ্ন ৫০ বছরে পূরণ করলেন আব্বাস আলী

বীরগঞ্জে পরিক্ষার ফলাফল নিয়ে বাড়ি ফেরা হল না নিত্য’র

আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপনে দিনাজপুরে প্রস্তুতিমূলক সভা

পঞ্চগড়ে মৌসূমের প্রথম শৈত্যপ্রবাহ শুরু তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নামল সিঙ্গেল ডিজিটে

ঠাকুরগাঁওয়ে পরকিয়ার জেরে মায়ের হাতে সন্তান হত্যা : মা গ্রেফতার

চিরিরবন্দরে দুর্বৃত্তের আগাছানাশকে ঝলসে গেছে ধানক্ষেত