Sunday , 27 October 2024 | [bangla_date]

দিনাজপুরে জুলাই বিপ্লবের গল্প লিখনের আয়োজন বসুন্ধরা শুভসংঘের

জুলাই বিপ্লবের স্মৃতি সংরক্ষণে ও শহীদদের স্মরণে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে জুলাই বিপ্লবের গল্প লিখনের আয়োজন করা হয়েছে। আন্দোলনে নিজের অভিজ্ঞতা সাহিত্যের ভাষায় বর্ণনা করতে এ কর্মসূচির আয়োজন করে বসুন্ধরা শুভসংঘের দিনাজপুর সরকারি কলেজের শাখার বন্ধুরা।
শুক্রবার দিনাজপুর সরকারি কলেজের প্রধান হলের পাশে এ জুলাই বিপ্লবের গল্প লিখনের আয়োজন করা হয়। পরে পুরস্কার প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো: ইয়াছির আরাফাত, দিনাজপুর সরকারি কলেজ শাখার সভাপতি মো: স্বপন আলী, সহ-সভাপতি মো: আব্দুল্লাহ আল মুরাদ সুইন, জয় শেখ, অরুপ রায়, আপন দেবনাথ, সাধারণ সম্পাদক মাঈশা হুমায়রা ইতু ,যুগ্ম সাধারণ সম্পাদক মো: রাকিব ইসলাম, মো: আরিফ, প্রদিপা রানী রায়,প্রচার সম্পাদক সানোয়ার হোসেন শান্ত, ক্রীড়া সম্পাদক জোতির্ময় রায়, কার্যকরী সদস্য কাইয়ুম হাসান ও প্রমুখ।
এসময় বক্তব্যে বলা হয়, অকুতোভয় বাংলার মানুষ কারফিউ উপেক্ষা করে জুলাই মাসে বিপ্লব করে বাংলাদেশের এক নতুন বাংলাদেশ উপহার দিয়েছে।বাংলাদেশের এ স্বাধীনতা আমাদের রক্ষা করা লাগবে, আমাদের আবু সাঈদ ও মীর মুগ্ধ এর জন্য হলেও এ স্বাধীনতা রক্ষা করা লাগবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে শীত উপেক্ষা করে জমে উঠেছে ইউপি নির্বাচনী প্রচার -প্রচারণা

ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচন: ওয়ার্ড পর্যায়ে নৌকার প্রতীকের অফিস উদ্বোধন

হরিপুরে চাঞ্চল্যকর সাইফুর হত্যা মামলায় চার্জশিট থেকে মূল আসামির নাম বাদ দেয়ায় সংবাদ সম্মেলন

রাণীশংকৈলে ফসলের জমিতে ইঁদুরের আক্রমণ, দিশেহারা কৃষক

সাপাহার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন

বোদায় মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

কাহারোলে গ্রামীণ জনপদের গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল

সন্তানদের সঙ্গে চার রাত থাকতে পারবেন জাপানি মা: হাইকোর্ট

হরিপুরে অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ

পঞ্চগড়ে জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামুলক কর্মশালা