Thursday , 24 October 2024 | [bangla_date]

দিনাজপুরে নিরাপদ সড়ক দিবসে বসুন্ধরা শুভসংঘের কর্মসূচি পালন

নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে পালিত হচ্ছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘ছাত্র-জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’। ২০১৭সালে ২২অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করে সরকার। সেই থেকে প্রতি বছর দিবসটি উপলক্ষ্যে সরকারি কর্মসূচির পাশাপাশি বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করে থাকে।
জাতীয় নিরাপদ সড়ক দিবসকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করেছে বসুন্ধরা শুভসংঘ। সেই ধারাবাহিকতায় দিনাজপুরে যানবাহনের চালক ও পথচারীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করেছেন সংগঠনটির সদস্যরা।
মঙ্গলবার দুপুরে বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে শহরের বাস টার্মিনাল এলাকায় রাস্তায় চলাচলের ট্রাফিক নিয়ম ও সচেতনতার বার্তা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও দিনাজপুর জেলা শাখার দপ্তর মো. ইয়াছির আরাফাত, জেলা শাখার প্রচার সম্পাদক তাহাসিন ওয়ারিদ মিম, সহ-পরিবেশ বিষয়ক সম্পাদক সুমন হক, কার্যকরী সদস্য জ্যোতির্ময় রায় ও জয় শেখ।
লিফলেট বিতরণ প্রসঙ্গে মো. ইয়াছির আরাফাত বলেন, দেশ ও মানুষের সুরক্ষার জন্য নিরাপদ সড়ক অবশ্যই জরুরি। সচেতনতা ছাড়া নিরাপদ সড়ক কখনোই সম্ভব নয়। প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকতে হবে। আমাদের সবার ট্রাফিক আইন মেনে চলা উচিত।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়-তারাও উন্নয়নের অংশীদার হতে পারে

কাহারোলে বন বিভাগের রেঞ্চ অফিস ও কোয়াটারগুলো জরাজ্জ্বীর্ণ।। যে কোনো সময় ঘটতে পারে দূঘটনা

নারীও কন্যা শিশুদের মানবাধিকার রক্ষায় রাণীশংকৈলে গণশুনানি

পঞ্চগড়ে চাওয়াই নদীর অবৈধভাবে বাঁধ কেটে বালু উত্তোলন অভিযানে যুবকের বিনাশ্রম কারাদন্ড \ ট্রাক্টর জব্দ

আড়াই মাস পর হিলি বন্দরে আলু আমদানি শুরু

ঠাকুরগাঁওয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

যারা এতিমদের পুঁজি করে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করেন তারা অবশ্যই পাপী -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে দলিল লেখক কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে- সভাপতি ওয়াদুদ, সাধারণ সম্পাদক-আমিনুল

পরিচয়হীন ১ শ ষাট অনাথ শিশুকে দুধ চিতই পিঠা খাওয়ালেন মানবিক তরুণ সমাজসেবক আহসান

দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে কাজ করছে সরকার -রমেশ চন্দ্র সেন