Friday , 11 October 2024 | [bangla_date]

দিনাজপুর আউলিয়াপুর ইউনিয়নবাসীর উদ্যোগে সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামালের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

বুধবার দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নবাসীর উদ্যোগে আউলিয়াপুর ইউনিয়ন পরিষদ সম্মুখ সড়কে দুর্নীতিবাজ সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামালের বিরুদ্ধে আনিত অভিযোগ তুলে দ্রæত গ্রেফতারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
শত শত ইউনিয়নবাসীর উপস্থিতিতে বক্তব্য রাখেন আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গুলজার হোসেন, ইউপি সদস্য ডাঃ মোঃ মোজাম্মেল হক, মোঃ সামসুদ্দিন, সারোয়ার জামান, মোস্তফা হোসেন, নুর আলম, মোঃ রবিউল, মোঃ রফিকুল ইসলাম, মহিলা ইউপি সদস্য আসমা খাতুন, ফারজানা বেগম ও এলাকাবাসী মোঃ সাইফুদ্দিন, মোঃ জহুরুল, মোঃ কালাম, মোঃ আজাদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, মোস্তফা কামাল ইউপি চেয়ারম্যান থাকা অবস্থায় সরকারি গাছ কর্তন করে বিক্রি করে টাকা আত্মসাৎ, ভিজিডি কার্ড, মাতৃত্বকালীন কার্ডসহ বিভিন্ন খাতের টাকা দীর্ঘদিন যাবৎ আত্মসাত করেছে। গ্রাম্য পুলিশকে নিয়োগ দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা সাধারন গ্রামবাসীর কাছে হাতিয়ে নিয়েছে। মেম্বারদের নিকট বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের কাজে অবৈধভাবে অর্থের চাপ দিয়ে টাকার ভাগ নিয়েছেন। আমরা তার বিচার ও দ্রæত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানাচ্ছি।
মানববন্ধনে এলাকার মোঃ আব্দুল আজিজ বলেন, আমার কাছে সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল সাড়ে ৪ লক্ষ টাকা নিয়েছেন আমাকে গ্রাম্য পুলিশ হিসেবে নিয়োগ দেওয়ার জন্য। আমার চাকুরীও হয়নি এবং আমার টাকাও ফেরত দেননি। আমরা তার বিরুদ্ধে আইনগত বিচারসহ শাস্তি দাবী করছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শন করলেন সমাজসেবা অধিদপ্তরের জাতীয় প্রকল্প পরিচালক মোহাঃ সাদিকুল হক

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শন করলেন সমাজসেবা অধিদপ্তরের জাতীয় প্রকল্প পরিচালক মোহাঃ সাদিকুল হক

জাতীয় যুব জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ্যাড. লিয়াকত আলী বিএনপি-জামাত যেভাবে অগ্নিসন্ত্রাস শুরু করেছে তাতে জাতীয় নির্বাচন বানচাল করা যাবে না

বাবুল সভাপতি নিরঞ্জন সম্পাদক পীরগঞ্জে উদীচীর সম্মেলন অনুষ্ঠিত

হরিপুরে দেহট্র মধ্যপাড়া জামে মসজিদ উদ্বোধন

শাবিপ্রবি’তে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বালিয়াডাঙ্গী ছাত্রদলের অনশন

আলোহা সোসাল সার্ভিসেস বাংলাদেশের উদ্দ্যোগে ২৫ বছর পূর্তিতে গুনিজন সংবর্ধনা প্রদান

বিশ্ব রেকর্ড করে গ্রিনিজবুকে নাম লিখিয়েছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক ফুটবল টুর্নামেন্ট-হুইপ ইকবালুর রহিম

ঠাকুরগাঁওয়ের পীরগন্জ উপজেলায় ছাত্রলীগের ইফতার বিতরণ

বালিয়াডাঙ্গীতে মাদরাসা ও এতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত

রাণীশংকৈলে নির্মাণের তিন মাসে উঠে যাচ্ছে নতুন সড়কের কার্পেটিং