Friday , 4 October 2024 | [bangla_date]

দিনাজপুর লা-য়ন্স ক্লাবের আয়োজনে অক্টোবর সেবাপক্ষের প্রথম দিনে বিভিন্ন কর্মসূচী পালন

লায়ন্স ক্লাব অব দিনাজপুর এর আয়োজনে অক্টোবর সেবাপক্ষ উদযাপন উপলক্ষ্যে প্রথম দিন বিভিন্ন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টায় দিনাজপুর শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড লায়ন্স ভবন হতে লায়ন্স ক্লাব অব দিনাজপুর এর প্রেসিডেন্ট লায়ন বাদশা ইমাম আরাফাত ও সেক্রেটারী লায়ন মোঃ শাহ আলম এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লায়ন ভবনে গিয়ে শেষ হয়। উক্ত র‌্যালীতে ক্লাবের সদস্যবৃন্দ ছাড়াও লায়ন শিশু নিকেতনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। দ্বিতীয় পর্বে লায়ন্স ক্লাবের হলরুমে সকলের জন্য ফ্রি হোমিও চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়।
উক্ত কর্মসূচীতে ছিলেন ক্লাব ট্রেজারার লায়ন মোঃ সাইদুর রহমান সরকার, ইমিডিয়েট পাস প্রেসিডেন্ট লায়ন এম.এ খালেক,প্রথম ভাইস প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিঃ আমজাদ হোসেন, জয়েন্ট সেক্রেটারী লায়ন মোঃ মোকাররম হোসেন, ডাইরেক্টর লায়ন মোঃ মোককাররম হোসেন খান, এ্যাডভাইজার লায়ন রেজওয়ান হোসেন চৌধুরী রানা, লায়ন এ্যাডঃ এম.এ মজিদসহ দিনাজপুর লায়ন্স ক্লাবের সকল সদস্যবৃন্দ।
এছাড়াও অক্টোবর সেবাপক্ষ উপলক্ষ্যে দ্বিতীয় দিনে ৩অক্টোবর সকাল ১০টায় রামনগর খেলার মাঠে বৃক্ষরোপন কর্মসূচী, ৫অক্টোবর সকাল ১০টায় লিলির মোড়ে ডায়াবেটিস পরীক্ষা (বøাড গøুকোজ), ৭ অক্টোবর সকাল ১০টায় লায়ন্স ভবনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ঔষধ প্রদান, ১০ অক্টোবর সকাল ১০টায় লালবাগ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষা উপকরণ বিতরণ, ১৪ অক্টোবর রাত ৮টায় দিনাজপুর লায়ন্স ভবনে সেমিনার অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ উপজেলা ও পৌর শাখা তাঁতী দলের নতুন আহবায়ক কমিটির অনুমোদন

আটোয়ারীতে বিদ্যুৎ স্পর্শে সমস্ত শরীর ঝলসে গেছে এক নির্মাণ শ্রমিকের

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী।

পীরগঞ্জে আদিবাসীদের মাঝে বিনামুল্যে গরু বিতরণ

ঠাকুরগাঁওয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের রাস্তা অবরোধ-মারপিট ও ভাংচুরের ঘটনায় মামলা — গ্রেফতার-১

বোচাগঞ্জে মসজিদের ছাদ ঢালাই উদ্বোধন

স্বাধীনতা দিবসে বাংলাবান্ধায় বিজিবি-বিএসএফ যৌথ রিট্রিট প্যারেড

বিশ্ব ডিম দিবস উপলক্ষ্যে হাবিপ্রবিতে র‌্যালি ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ, শিশু সুরক্ষা ও অধিকার বিষয়ে ওরিয়েন্টেশন

হরিপুরে নির্মাণের দু’মাসেই আশ্রয়ণ প্রকল্পের ঘরে ফাটল আশ্রয় নেয়া মানুষগুলোর দিন কাটছে আতঙ্কে।