Friday , 11 October 2024 | [bangla_date]

দুর্গাপূজায় হিলি স্থলবন্দর দিয়ে ৬দিন আমদানি রপ্তানি বন্ধ

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি\ সনাতন ধর্মাম্বলীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বুধবার থেকে টানা ৬ দিন বন্ধ থাকবে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশে পাসপোটধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
বুধবার সকাল ১০ টায় হিলি স্থলবন্দর কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফেরদৌস রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান,ভারত হিলি এক্সপোর্টর অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন আমাদের চিঠি দিয়ে জানিয়েছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ বুধবার (৯ অক্টোবর) থেকে সোমবার (১৪ অক্টোবর) পর্যন্ত তারা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রাখবেন। সেই অনুযায়ী বুধবার থেকে টানা ৬দিন বন্দর দিয়ে কোনো পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। মঙ্গলবার (১৫ অক্টোবর) থেকে পুনরায় দুই দেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি চালু হবে।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি মো: বদিউজ্জামান জানান,বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক আছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে অতিরিক্ত অর্থ আদায়করে দলিল সম্পাদন অব্যাহত

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নারী দালালসহ ২২জন আটক

পীরগঞ্জে মাদক সেবন ও বিক্রির অপরাধে ৭ জনকে বিভিন্ন মেয়াদে দণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

বোদায় নানা কর্মসূচীতে শেখ রাসেল দিবস পালিত

সার সংকট হলে প্রয়োজনে ডিসি অফিস ঘেরাও করবেন- নিজ নির্বাচনী এলাকায় ফখরুল

যানজট নিরসনে বীরগঞ্জে দায়িত্ব পালন করছে সেনাবাহিনী

দিনাজপুর বে-সরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির ইফতার মাহফিল

হরিপুর থানায় মাদক নির্মূলে ওসির কঠোর হুঁশিয়ারি

পীরগঞ্জে ২০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী সুন্দরী গ্রেপ্তার

রাণীশংকৈলে বিশেষ কবিতা আবৃত্তি অনুষ্ঠান “সাহসী উচ্চারণ” অনুষ্ঠিত