Friday , 4 October 2024 | [bangla_date]

দুর্গাপূজায় ৬ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দর

দুর্গাপূজায় ৬ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দর

হাকিমপুর(দিনাজপুর) প্রতিনিধি\দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত টানা ছয়দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে সরকারি ছুটি ছাড়া বন্দরের ভেতরে কার্যক্রম খোলা থাকবে। এসময় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
মঙ্গলবার বেলা ১১টায় বিষয়টি নিশ্চিত করেন আমদানি-রপ্তানিকারক গ্রæপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী।
তিনি বলেন, ১০ অক্টোবর থেকে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সে জন্য ভারতীয় ব্যবসায়ীরা ৯-১৪ অক্টোবর পর্যন্ত ছয়দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও বলেন, ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি রাজেশ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত একপত্র দ্বারা বন্ধের বিষয়টি আমাদের জানিয়েছেন।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান বলেন, দুর্গাপূজায় আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। প্রতিদিন পাসপোর্ট যাত্রীরা দুই দেশের মধ্যে যাতায়াত করতে পারবেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পবিত্র ঈদ-উল আজহা’র শুভেচ্ছা জানিয়েছেন —

ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপি প্রার্থী জাহিদুরের মনোনয়ন পত্র সংগ্রহ

দিনাজপুর কেয়ার নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন

বোদায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

হাবিপ্রবিতে শিক্ষার্থীদের জন্য অভিযোগ প্রতিকার ব্যবস্থা সংক্রান্ত সেমিনার

বীরগঞ্জে দু’টি স্কুলের নতুন একাডেমি ভবন পরিদর্শনে উপ-পরিচালক এমদাদুল কবীর

বীরগঞ্জে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধা মহিলা গুরুতর আহত

দিনাজপুরসহ উত্তরাঞ্চলে ঐতিহ্যবাহী ‘ভাদর কাটানি’ উৎসব শুরু

দিনাজপুর রেড ক্রিসেন্টের বার্ষিক সাধারণ সভায় চেয়ারম্যান দেলওয়ার হোসেন অসহায় ও বিপন্ন মানুষকে বাঁচাতে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে

হরিপুরে নৈশ্য প্রহরীর রহস্যজনক মৃত্যু ঘটনাস্থল থেকে মদের বোতল ও গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার