Sunday , 27 October 2024 | [bangla_date]

ধান ক্ষেতের ডোবা থেকে নবজাতকের লাশ উদ্ধার

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজ হওয়ার তিনদিন পর ধান ক্ষেতে
মুহিবুল্লা (২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী।
রবিবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ছয়ঘটি গ্রামের পার্শ্ববর্তী একটি ধান ক্ষেতের ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

মহিবুল্লা ওই এলাকার সাদিকুল ইসলামের ছেলে। স্থানীয় লোকজন ও পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তহিদুল ইসলাম জানান,শিশু মহিবুল্লাহ গত তিনদিন ধরে নিখোঁজ হয়। রবিবার সকালে স্থানীয়রা শিশুটির মৃতদেহ ধান ক্ষেতের পাশে একটি ডোবার মধ্যে পড়ে থাকতে দেখতে পেয়ে পাশের বাড়ির লোকজনকে খবর দেন। সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে। শত শত নারী-পুরুষ উৎসুক জনতা ঘটনাস্থলে ভীড় জমায়। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল গফুর জানান, বিষয়টি জানার পর খোঁজখবর নেওয়ার জন্য থানার এস আই রাজিউর রহমানকে পাঠানো হয়েছে। আমরা রহস্য উদঘাটনের চেষ্টা করবো।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

স্বজনদের আহাজারিতে ভারী ঢামেক, ঠাঁই নেই মর্গে

ঠাকুরগাঁওয়ে ভেঙে গেছে ব্রিজের সংযোগ সড়ক, লক্ষাধিক মানুষের ভোগান্তি

করোনায় একদিনে আরও ২১৫ জনের মৃত্যু

মেডিকেলে ভর্তির সুযোগ মেয়ের, খরচের চিন্তায় পড়েছেন ভ্যান চালক বাবা !

বীরগঞ্জে রিক্সা ও ভ্যান চুরি ছিনতাই বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

অস্থায়ী মাছ বাজারের পানির দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা

বীরগঞ্জে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ

পীরগঞ্জে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে মানব বন্ধন

ফুলবাড়ীতে বিস্ফোরক মামলায়  আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ফুলবাড়ীতে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার