Sunday , 20 October 2024 | [bangla_date]

পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা জাকের আলী আর নেই

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড় সদর উপজেলার ঘাটিয়ার পাড়া গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, বর্ষিয়ান রাজনীতিবিদ, জেলা আওয়ামীলাগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাকের আলী (৭৫) দিনাজপুরে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার ভোররাতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন ঘরে বার্ধক্যজনীত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের পুরাতন পঞ্চগড় ধাক্কামারা এলাকার ডিস্ট্রিলারিজ গোরস্থানে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় মরদেহ দাফন করা হয়।
তিনি জেলা সদরের কমলাপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, পঞ্চগড় মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার, পঞ্চগড় রেলস্টেশন জামে মসজিদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি কমলাপুর উচ্চ বিদ্যালয়, কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও দাতব্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় অবদান রাখেন। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
ঘোড়াঘাট প্রেসক্লাবের  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঘোড়াঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কাহারোলে ধানের বাম্পার ফলন দাম পেয়ে কৃষকেরা খুশী

বীরগঞ্জে এক রাতে ৫ গরু চু’রি

শ্রমজীবী মানুষের মাঝে মাথার ক্যাপ, খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ

গ্যাস সিলিন্ডারে বিস্ফোরনে প্রানে বেঁচে গেল ক্লিনিকের নবজাতক ও প্রসূতিরা

তারুণ্যের উৎসবে মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র পরিচালিত হযরহ (রাঃ) মা ফাতেমা প্রাথমিক বিদ্যালয়ের বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

তেঁতুলিয়ায় গভীর রাতে জমি দখলের মামলায় আ’লীগ নেতা নুরুল ইসলাম লালু গ্রেফতার

রাণীশংকৈলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন-গৃহহীনদের পরিবারকে জমি ও ঘর হস্তান্তর অনুষ্ঠান

পীরগঞ্জে ফসলী জমিতে আবাসন প্রকল্প বন্ধে গন আবেদন

বীরগঞ্জে মৎস্য চাষির মাঝে উন্নত প্রযুক্তির ওয়ারেটর মেশিন প্রদান