Saturday , 26 October 2024 | [bangla_date]

পঞ্চগড় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল বাবুর ইন্তেকাল

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, বিডি নিউজ ও দিগন্ত টিভির পঞ্চগড় প্রতিনিধি সাইফুল আলম বাবু (৪৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার সকালে মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে কিডনী, হৃদরোগ, ডায়াবেটিকসহ বিভিন্ন রোগ ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি পঞ্চগড় পৌরসভার নিউ মার্কেট এলাকার মৃত. আব্দুল হালিমের ৩য় পুত্র। বৃহস্পতিবার বাদ মাগরিব পঞ্চগড় কেন্দ্রীয় গোরস্থানের মাদ্রাসা মাঠে নামাজে জানাযা শেষে তার মরদেহ দাফন করা হয়। সাংবাদিকতা জীবনে তিনি কালের কণ্ঠ, যায়যায়দিন, খোলাকাগজ, আজকের পত্রিকা, বিডি নিউজে কাজ করেছেন। দিগন্ত টিভির শুরু থেকে বন্ধ হওয়া পর্যন্ত তিনি পঞ্চগড় প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। পঞ্চগড় চিত্র নামের একটি সাপ্তাাহিক পত্রিকার সম্পাদক ছিলেন তিনি। তার মৃত্যুতে পঞ্চগড়ে কর্মরত গণমাধ্যমকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

খানসামা উপজেলায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চাল পাচ্ছে ৪০ হাজার পরিবার

হরিপুরে স্কুলের টিউবওয়েলের পানি পান করে ৫০ছাত্র-ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি !

ঠাকুরগাঁও পুলিশ লাইন হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

ঠাকুরগাঁওয়ে বিএনপির নির্বাচনী আলোচনা সভা

তরুণ নেতৃত্বে সামাজিক পরিবর্তনের অভিযাত্রা পঞ্চগড়ে ‘ধ্রæবতারা’র ব্যতিক্রমধর্মী আয়োজন

সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক হিসেবে প্রবীণ সাংবাদিক আব্দুস সাত্তারকে কো-অপ করা হয়েছে

ঠাকুরগাঁওয়ে এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন নির্বাহী কর্মকর্তা

ঐতিহ্যবাহী দিনাজপুর ইনস্টিটিউটের উদ্যোগে নববর্ষ ও সেমাই উৎসব

মেডিকেলে চান্স পাওয়া মেয়ের পড়ালেখার দায়িত্ব নিলেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান

ঠাকুরগাঁওয়ে বৃদ্ধ দম্পতির বাড়িতে দেওয়া চেয়ারম্যানের তালা !