Sunday , 27 October 2024 | [bangla_date]

পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মো. এনামুল হক (৪৫) নামের একজন মারা গেছেন। শুক্রবার (২৫ অক্টোবর) ভোগনগর ইউনিয়নের দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের রহিম বখস উচ্চ বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

এনামুল হক নওগাঁ সদর উপজেলার সরিজপুর গ্রামের মো. শফির উদ্দীনের ছেলে।

স্থানীয় বাসিন্দা মো. মোজাম্মেল হক জানান, ঠাকুরগাঁও থেকে একটি ট্রাক দিনাজপুরের দিকে যাচ্ছিল।

পথে রহিম বখস উচ্চ বিদ্যালয়ের সামনে একটি বিপরীতমুখী পিকআপ ভ্যানকে অতিক্রম করার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের চালক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করে চিকিৎসক।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে বীরগঞ্জ থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর যান চলাচল স্বাভাবিক হয়।

এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে হাইওয়ে পুলিশ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোদায় অর্ধ-শতাধিক অদম্য মেধাবী শিক্ষার্থীরা পেল হিরো উমেন স্কলারশীপ শিক্ষাবৃত্তি

দিনাজপুরে বিষ্ণুমূর্তিসহ মূর্তি পাচারকারী গ্রেফতার

বোচাগঞ্জে পুলিশি হয়রানীর প্রতিবাদে গৃহবধুর সংবাদ সম্মেলন

পীরগঞ্জে রংধনু বহুমুখী সমবায় সমিতির অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

তারুণ্যের উৎসব উপলক্ষ্যে পুষ্টি ও স্তন ক্যান্সার সেমিনার

ঠাকুরগাঁওয়ে উদীচীর গণসংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিরলে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আটোয়ারীতে চোরের উপদ্রব বৃদ্ধি ঃ এক সপ্তাহে ৪ বাড়িতে চুরি

আটোয়ারীতে চোরের উপদ্রব বৃদ্ধি ঃ এক সপ্তাহে ৪ বাড়িতে চুরি

দেশের জনগন হরতাল-অবরোধ চায় না, তারা চায় শান্তি     -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দেশের জনগন হরতাল-অবরোধ চায় না, তারা চায় শান্তি -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে ভূমি অধিকার ও কৃষি ভূমি সংস্কার বিষয়ে মতবিনিময়