Wednesday , 16 October 2024 | [bangla_date]

পীরগঞ্জে এইচপিভি টিকা প্রদান বিষয়ক সমন্বয় সভা

পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি ঃ জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৯ হাজার ৬ শ জন কিশোরীকে বিনা মুল্যে এইচপিভি (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) টিকা প্রদান করা হবে। আগামী ২৪ অক্টোবর থেকে টিকা দেওয়া শুরু হবে। চলবে পরবর্তী ১০ দিন। বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এইচপিভি টিকা প্রদান বিষয়ক এক সমন্বয় সভায় এসব তথ্য জানানো হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান দপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার রামজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল জব্বার, আবাসিক মেডিকেল অফিসার আব্দুর রহমান সোহান, ফোকাল পার্সন ডাঃ আলমগীর হোসেন, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা খালেদ মোশারফ, উপজেলা শিক্ষা অফিসার হাবিবুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জিন্নাতারা ইয়াছমিন, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, পৌরসভার সেনেটারী ইন্সপেক্টর রজরুল ইসলাম প্রমূখ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল জব্বার জানান, নারীদের জরায়ুমূখ ক্যান্সার প্রতিরোধে উপজেলার ১০ বছর থেকে ১৪ বছর বয়সী কিশোরীকে বিরামুল্যে একটি করে এইপিভি টিকা প্রদান করা হবে। এর জন্য ২৪ অক্টোবরের মধ্যে প্রত্যেক কিশোরীকে অন লাইনে রেজিষ্ট্রেশন করতে হবে। পরে বিভিন্ন বিদ্যালয় অথবা টিকা কেন্দ্রে কিশোরীদের টিকা প্রদান করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে প্রশাসনের উপস্থিতিতে বেআইনী ভাবে তৈরী প্রচীর ভেঙ্গেছে ফেলেছে কথিত মালিক রমেনুর

রাণীশংকৈলে ৩হাজার পিচ ইয়বা সহ গ্রেফতার-৪

রাণীশংকৈলে সাংবাদিক মাতার ইন্তেকাল

দিনাজপুরে ব্যাপক আয়োজনে রাস উৎসব পালিত

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যেগে হত-দরিদ্রদের মধ্যে বিশুদ্ধ পানি নিশ্চিত করণ শীর্ষক বার্ষিক শিখন কর্মশালা

বীরগঞ্জ পাক- হানাদার মুক্তি দিবসে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

দিনাজপুর জেলা জমঈয়তে আহলে হাদীসের মহাসম্মেলন অনুষ্ঠিত

উত্তর তরঙ্গ সাহিত্য পরিষদের সাধারণ সভা ও কমিটির গঠন সভাপতি-আব্দুল হাই,সাধারণ সম্পাদক- মাসুদ মুস্তাফি

পঞ্চগড়ের বোদায় নৌকাডুবিতে নিহত পরিবারের মাঝে আথিক সহায়তা প্রদান আওয়ামীলীগ এমন একটি দল যারা বিপদে পড়লে সব সময় মানুষের পাশে থাকে-তথ্যমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ডিবি পরিচয়ে ডা-কাতি