Tuesday , 22 October 2024 | [bangla_date]

পীরগঞ্জে বিএনপি নেতার পাল্টা সংবাদ সম্মেলন

পীরগঞ্জ ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান এবং তার ছেলের বিরুদ্ধে রাস্তা পাকা করণ কাজের ঠিকাদারের কাছে চাাঁদা দাবি করা সংক্রান্ত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাাল্টা সংবাদ সম্মেলন করেছেন ঐ সাবেক ইউপি চেয়ারম্যান। মঙ্গলবার বিকালে পীরগঞ্জ প্রেসক্লাব সভাকক্ষে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৬ অক্টোবর রাত ৯ টার দিকে যুবদলের এক নেতার নেতৃত্বে তার বাহিনী ভোমরাদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খলিলুর রহমানের ছেলে সাঈদ হোসেন বাবুলের দোকানে ঢুকে মারপিট করে দোকান থেকে অপহরন করে নিয়ে যায়। যাবার সময় দোকান থেকে ২ লাখ ৮০ হাজার টাকাও নিয়ে যান হামলাকারীরা। ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে গত ১৯ অক্টোবর বাবু ঠিকাদারের ম্যানেজার পরিচয়দানকারী শাহিনুর ইসলামকে দিয়ে ঐ সাবেক চেয়ারম্যান ও তার ছেলের বিরুদ্ধে চাঁদাদাবি করার মিথ্যা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করানো হয়। মুলত বাবু ঠিকাদার নামে কোন ঠিকাদার ভোমরাদ ইউনিয়নে কোন রাস্তার কাজ করছেন না। কাজইে চাঁদা দাবির বিষয়টি ভিত্তিহীন। রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন হয়ে তাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়। এ সময় ঐ সাবেক ইউপি চেয়ারম্যানের ছেলে সাঈদ হোসেন বাবুল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
বালিয়াডাঙ্গী সীমান্তের নাগর নদীতে বাংলাদেশির মরদেহ উদ্ধার

বালিয়াডাঙ্গী সীমান্তের নাগর নদীতে বাংলাদেশির মরদেহ উদ্ধার

দিনাজপুরে ত্রিভুজ প্রেমের বলি কলেজ ছাত্র হত্যা ঘটনায় আটক-৪

পরিচয় যাচাইয়ে ছবির পরিবর্তে ফিঙ্গারপ্রিন্ট প্রচলনের দাবীতে দিনাজপুরে পর্দানশীন নারীদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

পঞ্চগড়ে ১৮ বিজিবি ব্যাটালিয়নের সূবর্ণজয়ন্তী উদযাপিত

দিনাজপুর রেলস্টেশনে সেনাবাহিনীর বিশেষ অভিযান

আটোয়ারীতে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ২ পরিবহনকে জরিমানা

বিরলে কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী পাপেট শো বা পুতুল নাচ

ত্রিশ বছর ধরে পাঠক সেবা দিয়ে যাচ্ছেন হকার আব্দুল মান্নান ব্যাপারী

বীরগঞ্জে আশ্রয়ণ প্রকল্পে ১১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ