Wednesday , 23 October 2024 | [bangla_date]

পীরগঞ্জে বিএনপি নেতার পাল্টা সংবাদ সম্মেলন

পীরগঞ্জ ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান এবং তার ছেলের বিরুদ্ধে রাস্তা পাকা করণ কাজের ঠিকাদারের কাছে চাাঁদা দাবি করা সংক্রান্ত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাাল্টা সংবাদ সম্মেলন করেছেন ঐ সাবেক ইউপি চেয়ারম্যান। মঙ্গলবার বিকালে পীরগঞ্জ প্রেসক্লাব সভাকক্ষে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৬ অক্টোবর রাত ৯ টার দিকে যুবদলের নেতার নেতৃত্বে তার বাহিনী ভোমরাদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ সভাপতি খলিলুর রহমানের ছেলে সাঈদ হোসেন বাবুলের দোকানে ঢুকে মারপিট করে দোকান থেকে অপহরন করে নিয়ে যায়। যাবার সময় দোকান থেকে ২ লাখ ৮০ হাজার টাকাও নিয়ে যান হামলাকারীরা। ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে গত ১৯ অক্টোবর বাবু ঠিকাদারের ম্যানেজার পরিচয়দানকারী শাহিনুর ইসলামকে দিয়ে ঐ সাবেক চেয়ারম্যান ও তার ছেলের বিরুদ্ধে চাঁদাদাবি করার মিথ্যা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করানো হয়। মুলত বাবু ঠিকাদার নামে কোন ঠিকাদার ভোমরাদ ইউনিয়নে কোন রাস্তার কাজ করছেন না। কাজইে চাঁদা দাবির বিষয়টি ভিত্তিহীন। রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন হয়ে তাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়। এ সময় ঐ সাবেক ইউপি চেয়ারম্যানের ছেলে সাঈদ হোসেন বাবুল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঈদ মোবারক,পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা , বালিয়াডাঙ্গী উপজেলা ও পাড়িয়া ইউনিয়ন বাসিকে জানিয়েছেন –মোঃ মজিবর রহমান শেখ, ( সাংবাদিক)

দিনাজপুরে সড়ক দূর্ঘটনায় নিহত-২,আহত-২

দিনাজপুরে জাতীয় পাট দিবস পালিত

পঞ্চগড় নৌকা ডুবির ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান

প্রচেষ্টা ব্লাড ব্যাংকের মাসিক মিটিং অনুষ্ঠিত

কাহারোলে ইউএনও’র গীর্জা ঘর পরিদর্শন

কাহারোলে শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন

আটোয়ারীতে নাইট্রোজেন ক্যান সরবরাহকারীর জরিমানা

ট‍্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ছোয়াদ সিদ্দিক

বোদা প্রেসক্লাবের কমিটি গঠন নজরুল সভাপতি ও বাবু সম্পাদক পুরনায় নির্বাচিত