Saturday , 19 October 2024 | [bangla_date]

বিদেশে যাওয়ার পর রাণীশংকৈলে প্রবাসী’র বিরুদ্ধে চাঁদাবাজি মামলার

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ স্টুডেন্ট ভিসায় বিদেশ গিয়ে মামলার কারণে দেশে আসতে পারছেননা ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বনগাঁও গ্রামের মাজেদুল ইসলামের পুত্র মুসাব ইবনে মাজেদ।
জানাযায়, ২০২৩ সালে স্টুডেন্ট ভিসায় উচ্চ শিক্ষার জন্য ইউরোপের মালটা দেশে গেলেও ৮ অক্টোবর ২৪ তারিখের ঘটনা দেখিয়ে ৫লক্ষ টাকা চাঁদাদাবী,মারপিট ও জমিদখলের অভিযোগে সাবেক ছাত্রদল নেতা মুসাব ইবনে মাজেদের বিরুদ্ধে ঠাকুরগাঁও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে ‘মামলা করেছে উপজেলার ঘনশ্যামপুর গ্রামের মাহমুদুল হাসানের ছেলে বিএনপি নেতা রুমানুর হাসান। মুসাব ইবনে মাজেদের পিতা মাজেদুল ইসলাম গতকাল শনিবার এ প্রতিনিধিকে বলেন, আমার ছেলে ১ বছর পূর্বে পড়ালেখার জন্য বিদেশে গেছে কিন্তু বিএনপি নেতা রুমানুর হাসান কোর্টে ৪৪৭-৩২৩-৩৮৫-৫০৬(২) ধ্রাায়একটি সাজানো মিথ্যা মামলা দায়ের করেছে এর একটা বিহিত হওয়া দরকার। কারণ মামলার ভয়ে আমার ছেলের পড়ালেখা যেমনি বিঘিœত হচ্ছে তেমনি দেশে আসার সাহসও পাচ্ছেনা।
মামলা প্রসঙ্গে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই সফি মুঠোফোনে বলেন, বিষয়টি আমার জানা নেই, এটি ওসি স্যার বলতে পারবেন। তবে মিথ্যা মামলা করে কেউ লাভবান হতে পারবেনা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোল স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ২জন ডাক্তার দিয়ে চলছে উপজেলাবাসীর চিকিৎসা সেবা কার্যক্রম

ঠাকুরগাঁও পীরগঞ্জে পাহারাদারের হাত পা বেঁধে পুকুরে বিষাক্ত গ্যাস প্রয়োগ ৪৫ মন মাছ নিধন

ICT4E জেলা শিক্ষক অ্যাম্বাসেডর হলেন মাসুদ রানা

পীরগঞ্জে আমন চাল সংগ্রহ অভিযান উদ্বোধন

বন্যার্তদের পাশে হাবিপ্রবির রসায়ন বিভাগ

পঞ্চগড়ে শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী শিল্প ও সাহিত্য চর্চার মাধ্যমে সত্য ও সুন্দর প্রতিষ্ঠা লড়াই চলছে

আটোয়ারীতে আওয়ামীলীগের ধারাবাহিক কর্মসূচী অব্যাহত

বীরগঞ্জে কুড়ি জোড়া তরুণ-তরুণীর যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন

লিবিয়ায় নৌকাডুবিতে অর্ধশত মৃত্যুর শঙ্কা, ৩৩ বাংলাদেশি উদ্ধার

বিরামপুরে কাঙ্খিত বৃষ্টি পেয়ে মাঠে নেমেছে কৃষক