Friday , 4 October 2024 | [bangla_date]

বিরলের কামদেবপুর উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষকের বিরুদ্ধে অনৈতিকভাবে বেতন ভাতা উত্তোলনের অভিযোগ

বিরলের কামদেবপুর উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষকের  বিরুদ্ধে অনৈতিকভাবে বেতন ভাতা উত্তোলনের অভিযোগ

বিরল (দিনাজপুর) প্রতিনিধি \দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের কামদেবপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমসের আলী এর বিরুদ্ধে অনৈতিকভাবে বেতন ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে।
উপজেলা নির্বাহী অফিসারের নিকট দাখিলকৃত অভিযোগে সূত্রে জানা যায়, কামদেবপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গণিত) মোঃ সমসের আলী গত ০১ মে/১৯৯৯ খ্রিঃ যোগদান করেন এবং এমপিওভুক্ত হন। তিনি গত ০১ মার্চ/২০০৮খ্রিঃ বেসরকারি প্রতিষ্ঠানের আইন অনুযায়ী ১ম টাইম স্কেলে অন্তর্ভূক্ত হোন এবং ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেড প্রাপ্ত হোন। এরপর তিনি গত ০১ নভেম্বর/২০১২খ্রিঃ তারিখে বি.এড স্কেল পেয়ে ৯ম গ্রেডে অন্তর্ভূক্ত হোন। অথচ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিপত্র অনুযায়ী আট (৮) বছরের আগে ৯ম গ্রেডে আসতে পারে না। তাই অনৈতিকভাবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিপত্র ছাড়াই তিনি চার (৪) বছরের ব্যবধানে ৯ম গ্রেডে অন্তর্ভূক্ত হোন এবং বেতন ভাতা উত্তোলন করে যা সম্পূর্ণ বেআইনি।
অভিযোগের অনুলিপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, রংপুর অঞ্চলের উপ-পরিচালক, দিনাজপুর জেলা প্রশাসক, দিনাজপুর জেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং দিনাজপুর জেলার দূর্নীতি দমন কমিশনে প্রেরণ করা হয়েছে।
অভিযোগের বিষয়ে শমসের আলী এর নিকট জানতে চাইলে তিনি এ বিষয়ে আমি কিছু জানি না বলে ক্যামেরার সামনে কথা বলতে অপরাগতা প্রকাশ করেন। আমি বিএড স্কেল প্রাপ্তির জন্য আবেদন করি সেই আবেদনের প্রেক্ষিতে ১ নভেম্বর/২০১ আমাকে বিএড স্কেল ভূক্ত করা হয়েছে বলে তিনি আর কোন মন্তব্য করতে রাজি হোননি।
উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা জানান, উক্ত বিষয়ে আমি অভিযোগ পেয়েছি এবং ইতিমধ্যে অভিযোগটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করেছি। এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী শিল্প ও সাহিত্য চর্চার মাধ্যমে সত্য ও সুন্দর প্রতিষ্ঠা লড়াই চলছে

রাণীশংকৈল সীমান্তে বিজিবি’র হাতে ৪ বাংলাদেশী আটক

শীতের আগমন : জমে উঠছে মৌসুমী গরম কাপড়ের মার্কেট

রাণীশংকৈলে ১৫০ অবৈধ স্হাপনা দোকানপাট উচ্ছেদ

মাছ চাসে বাংলাদেশের অবাক করা সাফল্য

ঠাকুরগাঁওয়ে ৩ তলার ছাদ থেকে  পড়ে এক ব্যক্তির মৃ’ত্যু

ঠাকুরগাঁওয়ে ৩ তলার ছাদ থেকে পড়ে এক ব্যক্তির মৃ’ত্যু

বীরগঞ্জে আঃ কাদেরের নিস্কন্টক জমিতে কলা চাষ

নিজেস্ব অর্থায়নে ৫টি অক্সিজেন সিলিন্ডার অনুদান দিলেন.সাবেক এমপি হাফিজ উদ্দিন

রাণীশংকৈল সার বিতরণে হট্টগোল কৃষি কর্মকর্তা হাসপাতালে

সারাদেশে ধর্ষণ,নারী নির্যাতনের প্রতিবাদে আলোক প্রজ্জ্বলন, মিছিল করেছে পীরগঞ্জ ছাত্রলীগ