Sunday , 20 October 2024 | [bangla_date]

বিরলের কামদেবপুর এলাকা আদর্শ এলাকা প্রতিষ্ঠিত করতে মাদক ও সামাজিক অসংগতি বিরোধী পদযাত্রা ও জনসভা

বিরল (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের বিরলে কামদেবপুর এলাকাকে একটি আদর্শ এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে মাদক ও সামাজিক অসংগতি বিরোধী পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার বিকেলে কামদেবপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ আয়োজিত জনসভায় কামদেবপুর দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা মোঃ আব্দুস শুকুর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরল থানার ইন্সপেক্টর (তদন্ত) রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্মজৈন বিওপি কমান্ডার মোঃ শুকুর আলী। অনুষ্ঠনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মোঃ মশিউর রহমান। অন্যান্যদের মধ্যে কালিয়াগঞ্জ দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওঃ মজিবুর রহমান, ইউনিয়ন বিএনপি’র সভাপতি মানিকুল ইসলাম মানিক, শিক্ষক ও সমাজ সেবক মোঃ মুরসালিন কাফি, কাজী মোঃ মোজাফ্ফর হোসেন, সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, মোঃ মানিক, ইউপি সদস্য মোঃ শরিফ উদ্দিন, মোঃ দেলোয়ার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। সঞ্চালনা করেন মোঃ হাসান। বক্তারা মাদক ও সামাজিক অসংগতির বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন। শেষে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়ন স্বপ্না ও সোহাগিকে গণসংবর্ধনা

পীরগঞ্জে চক্ষু হাসপাতালের চিকিৎসা সেবার উদ্বোধন

বীরগঞ্জে ইমারত নির্মাণ শ্রমিক কার্যালয়ে সামনে কেক কেটে ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী

হাবিপ্রবির নতুন ট্রেজারার হলেন প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির

রাণীশংকৈলে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আটোয়ারীতে ‘রাখালদেবী হাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

হরতাল-অবরোধের প্রতিবাদে রুহিয়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের ছাত্রসমাজের মিছিল বিক্ষোভ সমাবেশ

ঠাকুরগাঁও-৩ আসনে কোন পূজা মন্ডপ কাঁচা থাকবেনা —– ব্যারিস্টার রোকুনুজ্জামান

ঠাকুরগাঁওয়ে সালন্দর ইউপি সচিবের বিরুদ্ধে গ্রাম পুলিশের অভিযোগ

আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আছে বলেই গণমাধ্যমকর্মীরা স্বাধীনভাবে কাজ করছে -হুইপ ইকবালুর রহিম