Saturday , 19 October 2024 | [bangla_date]

বিরল ও বোচাগঞ্জে সীমানা অবৈধভাবে পারাপারের সময় মানব পাচারকারীসহ ৩ জন আটক

বিরল (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের বিরল ও বোচাগঞ্জে আন্তর্জাতিক সীমানা অবৈধভাবে পারাপারের সময় মানব পাচারকারীসহ ৩জন সাধারণ বাংলাদেশী নাগরিককে আটক করতে সক্ষম হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ১৬ অক্টোবর মধ্যরাতে বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের সাতদাগ (কান্দাপাড়া) নামক স্থানে এনায়েতপুর বিওপি এর সীমান্ত পিলার ৩২১ নং মেইন পিলারের ৯ নং সাব পিলার হতে আনুমানিক ১৫০গজ বাংলাদেশের অভ্যন্তরে কিছু বাংলাদেশী নাগরিক বাংলাদেশ হতে অবৈধভাবে ভারতে পারাপারের সময় বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করে এবং ২জনকে আটক করতে সক্ষম হয়। আটককৃত ২জনের মধ্যে ১জন মানবপাচারকারী এবং ১জন বাংলাদেশী সাধারণ নাগরিক। আটককৃতরা হলেন-ধর্মপুর ইউনিয়নের সাতদাগ কান্দাপাড়া গ্রামের মাসুদ রানা এর ছেলে মানব পাচারকারী হেলাল পারভেজ পায়েল (২৭) ও বোচাগঞ্জ উপজেলার মোল্লাপাড়া গ্রামের মৃত কান্ত দে এর ছেলে শ্রী বিরেন ভদ্র (৪০)।
এছাড়াও পাশর্^বর্তী বোচাগঞ্জ উপজেলার ছাতইল ইউনিয়নের পরমেশ^রপুর বিওপি’র সদস্যগণ ৩৩১ নং মেইন পিলারের ৫নং সাব পিলার এলাকা হতে দিনাজপুর সদর উপজেলার বড় বন্দর চুড়িপট্টি এলাকার এর হরিপদ রায় এর মেয়ে ভারতী রাণী রায় (৪৫) কে পৃথকভাবে আটক করে। বুধবার সকালে বিজিবি আটককৃত ৩জনকে বিরল থানায় মামলা দায়ের পূর্বক সোপর্দ করেছেন।
৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম জানান, ভারতে অবৈধভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিকদের বুধবার সকালে বিরল থানা পুলিশের কাছে হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মানব পাচারকারী এবং পাসপোর্ট আইনে মামলা রুজু করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দেশের জনগণের মুখে হাসি ফোটানোই শেখ হাসিনার লক্ষ্য-এমপি গোপাল

সরকারি ব্যবস্থাপনায় হজের খরচ বাড়লো লাখ টাকা

যথাযোগ্য মর্যাদায় হাবিপ্রবিতে মুজিবনগর দিবস পালন

পীরগঞ্জে গ্রাম আদালতের কার্যক্রম পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সরকারি ঘর পেয়ে খুব খুশি হয়েছি,আর ঝড়-বৃষ্টির ভয় নাই শান্তিতে ঘুমাতে পারবো

ঠাকুরগাঁওয়ে জমি দখলের চেষ্টার অভিযোগে ভাইয়ের বিরুদ্ধে বোনের সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে বলাকা সিনেমা হলটি এক সময় রমরমা চলছিল, এখন ডায়াগনস্টিক সেন্টার বানাচ্ছে

পীরগঞ্জে আইন শৃংখলা কমিটি সভা

তেঁতুলিয়ায় দুইদিন ব্যাপি কাঞ্চনজংঘা পালাটিয়া উৎসব শুরু

কাহারোলে সাবেক উপজেলা চেয়ারম্যানের দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন

কাহারোলে সাবেক উপজেলা চেয়ারম্যানের দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন