Monday , 21 October 2024 | [bangla_date]

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি, আটক-১

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি, আটক-১

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চুরির ঘটনা ঘটেছে। এ সময় রানা (২৫) নামে এক চোরকে
হাতেনাতে আটক করে থানায় সোর্পদ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
আটককৃত রানা (২৫) বিরামপুর পৌরশহরের পূর্ব জগন্নাথপুর হঠাৎ পাড়া মহল্লা মৃত হানিফ উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো: মোজাফফর রহমান।
শনিবার (১৯ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে হাসপাতালের পূর্ব পাশের প্রাচীর টপকিয়ে হাসপাতালের ভিতরে প্রবেশ করে। হাসপাতালে প্রবেশ করে ফুলবাগানের ভিতরে থাকা এস এস গ্রীল,ভাংগা লোহার চেয়ার, টেবিল, জানালাসহ বিভিন্ন আসবাবপত্র চুরি করতে থাকে। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সে লোকজন চোরদের উপস্থিতি টের পেয়ে চোরদেরকে ধাওয়া দিয়ে একজন চোরকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রসুল রাখি জানান, এর আগেও হাসপাতাল থেকে অনেক কিছু চুরি হয়েছে। অনেকদিন থেকে চোরকে ধরার চেস্টা চালিয়ে গতকালকে চোরকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়েছি। আটককৃত চোরকে বিরামপুর থানায় সোর্পদ করা হয়েছে।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মমতাজুল হক জানান, থানায় চুরির একটি মামলা হয়েছে। আটককৃত চোর রানাকে রবিবার দিনাজপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে এক মাদকসেবীর তিন মাসের কারাদণ্ড

আজ ভাষা সৈনিক মরহুম প্রফেসর শাহ্ আব্দুল হাই এর মৃত্যুবার্ষিকী

ওয়ার্ল্ড ভিশনের অর্ধ-বার্ষিক শিখন কর্মশালায় বক্তারা আমরা নৈতিক শিক্ষায় শিক্ষিত ও বিবেকবান প্রজন্ম দেখতে চাই

পেটে খিদা রেখে সুন্দর রাজনৈতিক কালচারের সম্ভাবনা ক্ষীণ: সারজিস আলম

শেখ কামাল তাঁর কর্মময় জীবন বাংলাদেশের তরুণদের জন্য উৎসর্গ করে গিয়েছেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পঞ্চগড়ে নানা আয়োজনে মহান মে দিবস পালিত

বোচাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে বিআরটিসি বাস-বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত

বোচাগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

পাকেরহাট জিয়া মাঠ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন