Wednesday , 9 October 2024 | [bangla_date]

বীরগঞ্জে অসময়ে বাজারে উঠেছে কাটিমন আম

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের বীরগঞ্জ বাজারে উঠেছে বারোমাসি কাঁচামিঠা কাটিমন আম। ক্রেতাদের মধ্যে কাঁচামিঠা এই আমের চাহিদা রয়েছে। তাই দাম চড়া হলেও কিনছেন অনেকে। বীরগঞ্জ পৌরশহরে ঘুরে দেখা যায়, হান্নান শাহ্ নামে এক দোকানদার থরে থরে বারোমাসি কাটিমন আম সাজিয়ে রেখেছেন। অনেক ক্রেতাই আম কেনার জন্য তার দোকানে ভিড় করছেন। হান্নান শাহ্ জানান, ঢাকা থেকে কাটিমন আম গুলো সংগ্রহ করেছেন তিনি। তিনি আরও জানান, ওই আম সারা বছর ধরে। প্রতি কেজি কাটিমন ৩২০ থেকে ৩৫০ টাকা কেজি দরে বিক্রি করছেন তিনি। ফল কিনতে আসা হামিদুল ইসলাম বলেন, বাজারে আসার পর কাটিমন আম চোখে পড়ে। বারোমাসি জাতের এই আমটি কাঁচা খেতেও মিষ্টি লাগে। তাই পরিবারের জন্য এক কেজি নিয়েছি। আব্দুর রশীদ বলেন, খেতে সুস্বাদু হলেও কাটিমনের দাম একটু বেশি মনে হচ্ছে। দাম আরও একটু কম হলে সবাই এই আমের স্বাদ নিতে পারতো। তবে এই আম চাহিদা হিসেবে আমদানি কম। বীরগঞ্জ উপজেলার সব জায়গায় এই আম পাওয়া যায় না। শুধু হান্নান শাহ এর ফলের দোকানে কিছুসংখ্যক কাটিমন পাওয়া যাচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জলবায়ু পরিবর্তনে বৈশ্বিক চ্যালেঞ্জ প্রতিযোগিতায় চার দেশের মধ্যে সেরা দিনাজপুরের আবিদ

ঠাকুরগাঁওয়ে ৫শ দুঃস্থ, প্রতিবন্ধী, অসহায়দের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ

জনপ্রিয়তার শীর্ষে জেলা পরিষদ সদস্য প্রার্থী সফিকুল ইসলাম

মরিচা ইউনিয়নের ৪৭ টি ধর্মীয় প্রতিষ্ঠানে ২০ লাখ ৭৫ হাজার টাকার চেক বিতরণ

পীরগঞ্জে এরশাদের মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

সাপাহারে অ’জ্ঞাত এক বৃদ্ধের লা’শ উ’দ্ধার

আটোয়ারী ডিগ্রি কলেজে জাতীয় শোক দিবস  উপলক্ষে দিনব্যাপী কর্মসুচি পালন

আটোয়ারী ডিগ্রি কলেজে জাতীয় শোক দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসুচি পালন

জিয়া হার্ট ফাউন্ডেশনে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালন

সেই ভিক্ষুকের পাশে ওসি তানভিরুল ইসলাম

বীরগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সমম্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা