Sunday , 6 October 2024 | [bangla_date]

বীরগঞ্জে কিশোর হত্যা মামলার ২ আসামী গ্রেপ্তার

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে সালাউদ্দিন হত্যা মামলার অজ্ঞাত ২আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন ৮নং ভোগনগর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও বিজয়পুর গ্রামের মৃত মমিনুল হকের ছেলে মনোয়ার হোসেন (৫৫) এবং ভোগনগর ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও মাছবোয়াল গ্রামের আজগর আলীর ছেলে মশিউর রহমান (৪৫)। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আশরাফুল ইসলাম জানান, ২০১৪ সালে ৫ জানুয়ারী দুই কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনায় ২৯ সেপ্টেম্বর থানায় মামলা হয়। তারা ওই মামলার তদন্তপ্রাপ্ত আসামী হওয়ায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এব্যাপারে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, তাদের রবিবার দুপুরে আদালতে সোর্পদ করা হয়েছে। এ মামলার এজাহারভুক্ত ৮নং আসামী জাহের আলী সহ ৩জন তদন্তপ্রাপ্ত আসামী গ্রেপ্তার হয়েছেন। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তেঁতুলিয়ার মেধাবী ছাত্র রংপুর কার্মাইকেল কলেজের মামুনুর রশিদ ব্লাড ক্যানসাররোগে আক্রান্ত তার চিকিৎসা জন্য অর্থের প্রয়োজন

চিরিরবন্দরে চর্তুদিকে ছড়িয়ে পড়েছে ট্যাঙ্কি মেরামতের সুনাম

সাত দফা দাবিতে পঞ্চগড়ে প্রধান উপদেষ্টা বরাবরে জাগপার স্মারকলিপি প্রদান

আওয়ামী’সরকার ক্ষমতায় না থাকলে বাংলাদেশ উগ্র সাম্প্রদায়িকতার আবাস ভূমি হতো – এমপি গোপাল

দিনাজপুরের বোচাগঞ্জে ৮০পিছ নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট এবং মোটরসাইকেল সহ ১জনকে আটক করেছে বিজিবি

চিরিরবন্দরে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অপরাধীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁও থেকে অপহৃত স্কুল ছাত্রী গাজীপুর থেকে উদ্ধার —আসামীরা পলাতক !

হাজিরা খাতায় স্বাক্ষর করা হলো না রাণীশংকৈলের সমাজ কর্মীর

নানা আয়োজনে দিনাজপুরে স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঠাকুরগাঁওয়ে ট্রেন ও ট্রাকের সংর্ঘষে আহত-২