Friday , 11 October 2024 | [bangla_date]

বীরগঞ্জে বাজার মনিটরিং করলেন উপজেলা প্রশাসন

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে চাল, ডিম, মুরগি, সবজিসহ বিভিন্ন দোকানে মনিটরিং করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর বর্মন।

বৃহস্পতিবার বিকেলে (১০ অক্টোবর) দিনাজপুর জেলা প্রশাসকের নির্দেশনায় বীরগঞ্জ পৌর শহরের দৈনিক বাজার মনিটরিং করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর বর্মন এর নেতৃত্বে বীরগঞ্জ থানার পুলিশ সঙ্গীয় ফোর্সসহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে চাল, ডাল, তেল, ডিম, আদা, পেঁয়াজ, সবজিসহ মুরগির বাজার তদারকি করা হয়। টিমের সদস্যরা মূল্য তালিকা টাঙানোসহ পণ্য ক্রয় ও বিক্রয়ের রশিদ খতিয়ে দেখেন। মূল্য তালিকা সঠিকভাবে না টাঙানো, যথাযথভাবে না লেখা, মূল্য তালিকা হালনাগাদ ও সংরক্ষণ না করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে সতর্ক করেন।
অন্যান্য পণ্যের হালনাগাদকৃত মূল্য তালিকা টাঙানোর বিষয়ে তাগিদ দেন মনিটরিং টিম।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর বর্মন বলেন, কোন ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে অধিক লাভের আশায় দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে বিক্রি করতে না পারে। সিন্ডিকেটের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে বিক্রি করে, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। দোকানিদের বেশি দামে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি না করতে, মৌখিকভাবেও সতর্ক করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোদায় শ্রমিক সংগঠনের উদ্যোগে প্রয়াত ড্রাইভারদের পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে প্রকল্পে সঞ্চয়ের টাকা পেলেন ৮০ জন নারী শ্রমিক

হরিপুরে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু

বীরগঞ্জে ৩ ক্লিনিক কে জরিমানা ও ১টি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা

বীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনঃ সভাপতি অন্তু ও সাধারণ সম্পাদক গোলাম মুর্শিদ

দিনাজপুরের ৬টি আসনে বেসরকারীভাবে নির্বাচিত যারা

আটোয়ারীতে সয়নের খুনীদের গ্রেফতারের দাবীতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ

কাহারোলে ইয়াবাসহ একজন আটক

সম্প্রতি বেইলী রোডের দুর্ঘটনাকে কেন্দ্র করে জেলা প্রশাসনের সাথে দিনাজপুর রেস্তোঁরা মালিক সমিতির মত বিনিময় সভা

স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী