Saturday , 19 October 2024 | [bangla_date]

বীরগঞ্জে মারধর ও ভাংচুর মামলা প্রত্যাহারের দাবিতে বাদীর সংবাদ সম্মেলন

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ থানায় গত ১৪ অক্টোবর দায়ের করা ভাংচুর ও মারধর মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন মামলার বাদীর পরিবারের লোকজন।

শনিবার (১৯ অক্টোবর) বেলা ১১ টায় বীরগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভাংচুর ও মারধর মামলার বীরগঞ্জ থানার মামলা নম্বর ৮ তারিখ ১৪ অক্টোবর’২০২৪- এর বাদী ও সাক্ষী
সৈয়দপুর কল্যাণীর স্থায়ী বাসিন্দা মৃত দেলোয়ার হোসেনের পুত্র মোঃ
আবু তাহের। এ সময়ে তিনি বলেন,
তারা জাতীয়তাবাদী দল বিএনপি’র তৃণমূলের কর্মী।
তাদের দলের সভাপতি এবং কয়েকজন নেতাকর্মীর পরামর্শে ও চাপের মুখে ২০২৩ সালের ঘটনায় সাবেক এমপি মনোরঞ্জন শীল গোপাল, ইয়াসিন আলী, সাবেক ইউপি চেয়ারম্যান এম এ খালেক সরকার, রবিউল ইসলাম এবং রফিকুল ইসলামসহ ৮/১০ জনের নাম উল্লেখ করে এজাহারে স্বাক্ষর করেছি। তিনি আরও বলেন, আশ্চর্যের বিষয় হচ্ছে ওই এজাহারে অজ্ঞাতসারে আমার আত্মীয়-স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদের জড়িয়ে ৬৭ জনের নামসহ অজ্ঞাতনামা ২০০ জন উল্লেখ করা হয়েছে, যাহা মোটেও কাম্য নয় এবং এহেন জঘন্যতম কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি।

আমি আমার সঙ্গীয় এবং দলীয় লোকজনের দ্বারা প্রভাবিত ও প্রতারিত হয়েছি, তাই উক্ত মামলা প্রত্যাহার করার জন্য প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাগনসহ সর্বস্তরের নেতাকর্মীর সহযোগিতা কামনা করছি।

আমি স্বল্প শিক্ষিত একজন গাম্য সহজ সরল অতি সাধারণ মানুষ হওয়ায় আমাকে ব্যবহার করে এবং আমার সরলতার সুযোগ নিয়ে অনেকে তাদের দলীয় হীনস্বার্থ হাসিল করতে চায়, ইহা আমার বিবেকে জাগ্রত হওয়ায় আমি আমার দ্বারা বীরগঞ্জ থানায় উদ্ভব হওয়া ৮ নম্বর মামলাটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রত্যাহার করার ঘোষণা দিলাম।

আমার সাথে উপস্থিত আছেন উক্ত মামলার সাক্ষী মোঃ হাফিজুর রহমান। সংবাদ সম্মেলনকারী আবু তাহের আরো বলেন, মামলাটিতে এলাকার অনেক স্বনামধন্য নিরোপরাধ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আবু হোসাইন বিপু, সাবেক মেয়র মোশারফ হোসেন তার পুত্র ও ভাতিজাদেরকে উল্লেখ করায় আমি দুঃখিত ও মর্মাহত।
সঙ্গত কারণ দৃষ্টে তিনি মামলাটি প্রত্যাহার করতে সকলের সদয় দৃষ্টি কামনা করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে রিক্সা ও ভ্যান চুরি ছিনতাই বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

ঠাকুরগাঁওয়ের সুগার মিলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন পাওনা বকেয়া আদায়ের জন্য মানববন্ধন

ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এ্যালায়েড সায়েন্সেস দিনাজপুরে স্টেকহোল্ডারগণের সমন্বয়ে অবহিতকরণ সভা

পীরগঞ্জে আধুনিক ভূমি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

বর্তমান সরকার সংবিধানকে পরিবর্তন করেছে — -মির্জা ফখরুল

হরিপুরে ১০ টাকা কেজি দরের চাল বিক্রিতে অনিয়ম

হাবিপ্রবিতে চারটি হলের শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষে আহত-১২জন \ তদন্ত কমিটি গঠন

পঞ্চগড়ে এফপিএবি’র করোনা প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা

ঘোড়াঘাটে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান